বাংলাদেশ টস জিতে ব্যাটিং নেওয়ায় বিস্মিত বোর্ড প্রধান

রবিউল ইসলাম, কলকাতা থেকে
২৩ নভেম্বর ২০১৯, ২২:৪৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২২:৫০

নাজমুল হাসান গোলাপি বলেও বিবর্ণ বাংলাদেশ। কলকাতায় দিবা-রাত্রির টেস্টে টস জিতে ব্যাটিং নিয়ে দিশেহারা হয়ে পড়েছিল তারা প্রথম ইনিংসে। প্রথম দিন শেষে কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন, ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন মনে করেন, টস জিতে আগে ব্যাট করাই মুশফিক-মুমিনুলদের এই দশার কারণ।

কলকাতায় শনিবারের খেলা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বিস্ময়ের সুরে বলেন, ‘ব্যাটিং নেওয়ায় আমি সত্যিই আশ্চর্য হয়েছি। কারণ আগের দিনও কথা হয়েছে। কোচ-অধিনায়ক দুজনেই বলেছে, ফিল্ডিং নেবে। কারণ এখানে পরে ব্যাটিং করাই যুক্তিযুক্ত। তারপরও টসে জিতে যখন দেখেছি ব্যাটিং নিয়েছে, তখনই প্রথম ধাক্কা খাই। আত্মবিশ্বাসহীনতার কারণে এমনটা হলো কিনা জানা নেই।’

বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য্য কম দাবি করলেন নাজমুল হাসান, ‘টেস্টে আমাদের খেলোয়াড়রা ধৈর্য্য ধরতে পারে না। টেম্পারমেন্ট নেই। তারা অফ স্টাম্পের বাইরে বেশি শট খেলতে চায়। এত মারার কী দরকার।’

অবশ্য ভারতের সঙ্গে নিজেদের তফাত বুঝতে পারছেন তিনি, ‘আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলছি। তারা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। ওদের মাটিতে খেলা আরও কঠিন। টেস্টে আমরা সবচেয়ে বেশি দুর্বল। এই ফরম্যাট নিয়ে আমাদের কাজ করতে হবে।’

ইনজুরির কারণে বাংলাদেশ দলের একাদশ নিয়ে এলোমেলো অবস্থা। দলে কি ব্যাপআপ খেলোয়াড় রাখা যেতো না, এই প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, ‘আপনারা খেয়াল করলে দেখবেন আরও দুটো খেলা চলছে। আজকে (শনিবার) ইমার্জিং কাপের ফাইনাল হলো। তবে ব্যাকআপ ছিল। এত বেশি ইনজুরির সমস্যা হবে, সেটা কি আর ভেবেছিলাম!’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম