বিপিএলের উদ্বোধনীতে সালমান-ক্যাটরিনা চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫১

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন ক্যাটরিনা-সালমান ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে নতুন আঙ্গিকে হতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে চমক। সেখানে মঞ্চ মাতাবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফের মতো বলিউডের জনপ্রিয় তারকারা।

৮ ডিসেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি জমকালো করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে বলিউড সুপারস্টার সালমান ও ক্যাটরিনাকে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ সোহেল বলেছেন, ‘আমরা দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিশ্চিত করেছি। তারা স্টেজ পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে শিল্পী হিসেবে মমতাজ থাকবেন। গানের জন্য আরও থাকছেন এই মুহূর্তে বিশ্ব সঙ্গীতের দুই সাড়া জাগানো শিল্পী। এখনও তারা নিশ্চিত নয় বলে নাম বলবো না। আশা করছি, আজকালের মধ্যেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো।’

বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সময় বেশ লম্বা। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়, শেষ হওয়ার কথা রাত ১০টায়। প্রায় ৬ ঘণ্টার নানা আয়োজনে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। টিকিটের জন্য সর্বোচ্চ খরচ করতে হবে ১০ হাজার টাকা (ভিআইপি গ্যালারি)। এছাড়া ৫ হাজার ও এক হাজার টাকার টিকিটও থাকবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক