বয়স লুকিয়ে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৭আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৭

বয়স লুকিয়ে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার এই তো কয়েকদিন আগের কথা। পাকিস্তানি পেসার নাসিম শাহর বয়স নিয়ে কত আলোচনাই না হলো। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষিক্ত ১৬ বছর বয়সী পেসারের বয়স লুকানোর দাবি উঠেছিল। ওই ঘটনা থামতে না থামতেই ফের ‘বয়স চুরি’ ‍প্রসঙ্গ! এবার ভারতীয় এক ক্রিকেটারের বয়স লুকিয়ে খেলার প্রমাণ মিলেছে। শুধু তা-ই নয়, দুই বছর নিষিদ্ধও করা হয়েছে প্রিন্স যাদব নামের দিল্লি ক্রিকেটারকে।

বয়স লুকিয়ে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন প্রিন্স যাদব। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তদন্তে আসল বয়স বেরিয়ে আসায় ঘরোয়া ক্রিকেটে ২ বছর নিষিদ্ধ করা হয়েছে তাকে। ২০২০-২১ ও ২০২১-২২ ঘরোয়া মৌসুমে খেলতে পারবেন না তিনি।

দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে (ডিডিসিএ) যে বয়সে নিবন্ধন করেছিলেন প্রিন্স যাদব, সেটার সঙ্গে বিশাল পার্থক্য তার মাধ্যমিক পরীক্ষায় থাকা বয়সের। তাই ‘তাৎক্ষণিক নিষিদ্ধ’ করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’কে ডিডিসিএ’র এক কর্তা বলেছেন, ‘এটা নিশ্চিত (নিষিদ্ধ করা হয়েছে)। বিসিসিআই থেকে আমাদের জানানো হয়েছে প্রিন্স যাদব বয়স চুরি করেছে।’

বিসিসিআই-এর তদন্তে উঠে এসেছে, মাধ্যমিক পরীক্ষায় প্রিন্স যাদবের জন্ম তারিখ দেওয়া আছে ১০ জুন ১৯৯৬। কিন্তু দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশনে নিবন্ধনে তার জন্ম তারিখ ১২ ডিসেম্বর ২০০১। ডিডিসিএ’র পাঠানো ই-মেইলে বিসিসিআই জানিয়েছে, ‘দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে নিবন্ধনে প্রিন্স যাদব জন্ম তারিখ দিয়েছে ১২ ডিসেম্বর ২০০১। কিন্তু তার বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ পাওয়ার পর তদন্তে নিশ্চিত হওয়া গেছে, মাধ্যমিক পরীক্ষায় তার জন্ম তারিখ ১০ জুন ১৯৯৬। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, প্রিন্স যাদব বয়স চুরি করেছেন।’

শাস্তি হিসেবে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই, ‘এখন থেকে প্রিন্স যাদব বিসিসিআইয়ের সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ থাকবেন। ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে খেলতে পারবেন না। দুই বছরের নিষেধাজ্ঞা শেষেই কেবল তিনি ফিরতে ‍পারবেন সিনিয়র পর্যায়ের ক্রিকেটে।’

দিল্লি ক্রিকেটে বয়স চুক্তির ঘটনা নতুন ‍নয়। আরও বেশ কিছু ঘটনা ঝুলে আছে। ‍পুলিশের তদন্তে থাকা ওই সব ক্রিকেটার বয়সভিত্তিক পর্যায় শেষ করে সিনিয়র লেভেলে খেলা শুরুও করে দিয়েছেন, তবু তাদের বয়স নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি ভারতীয় বোর্ড। পিটিআই

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম