তবু মোস্তাফিজে আস্থা রংপুর রেঞ্জার্সের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৯

রংপুর রেঞ্জার্সের অনুশীলনে সঞ্জিত-মোস্তাফিজ-আরাফাত সানি-রাব্বি (বাঁ থেকে) গত মাসে ভারত সফরে একদমই ছন্দে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উইকেট পাননি একটিও। ইকোনমি রেট (ওভার প্রতি রান) ছিল ৯.৫১। এমন পারফরম্যান্সের পর টেস্ট সিরিজে তার ওপরে আস্থা রাখতে সাহস পায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ইন্দোর আর কলকাতার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে একাদশে সুযোগ পাননি মোস্তাফিজ।

তবে বঙ্গবন্ধু বিপিএলে কাটার-মাস্টারের ওপর ভরসা রাখছে রংপুর রেঞ্জার্স। সোমবার শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন ক্রিকেট একাডেমিতে মোস্তাফিজের বোলিং দেখে মুগ্ধ দলটির কোচ মার্ক ও’ডনেল। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আজ নেটে দুই ঘণ্টা বল করেছে মোস্তাফিজ। নতুন বলে তাকে দারুণ সপ্রতিভ মনে হয়েছে। বিপিএলে তার সাফল্য নির্ভর করছে ভালো সূচনার ওপরে। টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ খুবই অভিজ্ঞ বোলার। নিজের দায়িত্ব সম্পর্কে সে সচেতন।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৭ ম্যাচে ৭.৮৭ ইকোনমি রেটে ৫২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার পারফরম্যান্স ভালো। বিপিএল, আইপিএল ও পিএসএলে ৯৫টি ম্যাচ খেলে তার উইকেট ১১৪টি।

প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন মার্ক ও’ডনেল। এখনও দলের সবার সঙ্গে পরিচয় হয়নি। তবে প্রথম দিন অনুশীলন করে তৃপ্ত রংপুর রেঞ্জার্সের কিউই কোচ, ‘বাংলাদেশে এসে খুব ভালো লাগছো। আজ ছেলেরা অনেক পরিশ্রম করেছে। দল সম্পর্কে বেশি কিছু জানি না। শুধু জেনেছি, আমাদের বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে। মোস্তাফিজের মতো অভিজ্ঞ পেসার ছাড়াও কয়েকজন ভালো বাঁহাতি স্পিনার আছে আমাদের দলে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের