জমজমাট লড়াইয়ে টেস্ট ফিরলো পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:২৯

শাহীন আফ্রিদির উইকেট উদযাপন টি-টোয়েন্টি ও ওয়ানডে ফিরেছে আগেই, এবার পাকিস্তানের মাটিতে ফিরলো টেস্ট ক্রিকেট। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর আরও কোনও টেস্ট হয়নি সেখানে। সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ক্রিকেটের লম্বা ফরম্যাট ফিরলো পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে প্রত্যাবর্তন টেস্টের প্রথম দিন হলো ব্যাট-বলের জমজমাট লড়াই।

দিনের শুরুতে স্বাগতিকদের ওপর শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা ছড়ি ‍ঘুরালেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। বৃষ্টির কারণে ২২.৫ ওভার আগেই শেষ হয় প্রথম দিনের খেলা। তার আগে হয়েছে ব্যাট-বলের দারুণ লড়াই। স্বাগতিক পেসারদের তোপে টস জয়ী শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৫ উইকেটে ২০২ রানে।

১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরলো পাকিস্তানে। রাওয়ালপিন্ডির এই ম্যাচে টস জয়ী শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও ওশাডা ফার্নান্ডো চমৎকার শুরু এনে দেন সফরকারীদের। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৬ রান। করুণারত্নেকে ফিরিয়ে শাহীন শাহ আফ্রিদি ভাঙেন এই জুটি।

শাহীনের বলে এলবিডাব্লিউ হয়ে ৫৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান অধিনায়ক। উদ্বোধনী জুটি ভাঙার পরই এলোমেলো সফরকারীরা। খানিক পরই নাসিম শাহর শিকারে পরিণত হন ওশাডা। পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসারের বলে ৪০ রান করে তিনি ধরা পড়েন হারিস সোহেলের হাতে।

সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিস। ১০ রান করে উসমান শিনওয়ারির বলে ফেরেন প্যাভিলিয়নে। শ্রীলঙ্কার বিপদ আরও বাড়ে দিনেশ চান্ডিমালের ফেরাটা বিষাদময় হলে। গত ফেব্রুয়ারিতে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবার জাতীয় দলে ফেরাটা একেবারেই সুখকর হয়নি চান্ডিমালের। মোহাম্মদ আব্বাসের বলে বোল্ড হয়ে যান মাত্র ২ রান করে।

৯৬ থেকে ১২৭ পর্যন্ত যেতে ৪ উইকেট হারানো সফরকারীদের টেনে তোলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা। কিন্তু দিনের শেষ ভাগে ম্যাথুজের প্রতিরোধ ভাঙে নাসিমের সামনে। এই পেসারের শিকার হয়ে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাবেক লঙ্কান অধিনায়ক। দিনের বাকিটা অবশ্য পার করে দিয়েছেন ডি সিলভা (৩৮*) ও নিরোশান ডিকবেলা (১১*)।

পাকিস্তানের সবচেয়ে সফল বোলার নাসিম। এই পেসার ৫১ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার আব্বাস, শাহীন আফ্রিদি ও শিনওয়ারির। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম