সাংবাদিকরা প্রশ্ন তুললেই ফর্ম হারিয়ে ফেলেন ইমরুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২১:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:০৯

সমালোচনা নিয়ে চিন্তিত নন ইমরুল (ফাইল ছবি) দীর্ঘদিন জাতীয় দলে খেলছেন ইমরুল কায়েস, তবে থিতু হতে পারেননি এখনও। বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফেরেন, কিন্তু ব্যর্থ হয়ে ছিটকে যান জাতীয় দল থেকে। এই যেমন জাতীয় লিগে ভালো খেলে ভারতের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু চার ইনিংসের একটিতেও দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

তবে বিপিএলের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স তার। ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে তিনিই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক। ম্যাচসেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে আসা ইমরুলের সামনে প্রশ্ন রাখা হয়, ‘জাতীয় দলে ফিরলেই আপনি ব্যর্থ হন কেন?’ বাঁহাতি ওপেনারের জবাব ছিল এমন, ‘আপনারা (সাংবাদিকরা) ফর্ম নিয়ে প্রশ্ন করলেই আমার ফর্ম চলে যায়! ফর্ম নিয়ে জাতীয় দলে খেলতে খেলতেই ফর্ম হারিয়ে ফেলি আমি।’

জাতীয় দলে ভালো না করার কারণ হিসেবে ‘স্বাধীনভাবে’ খেলতে না পারাকে দায়ী করলেন তিনি, ‘জাতীয় দলে আমরা অনেক দিন পর পর একটা বা দুটো ম্যাচ খেলি। তাই রান না পেলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এখানে (বিপিএলে) আমি জানি সব ম্যাচ খেলবো। এমন স্বাধীনতা থাকলে রান করা সহজ হয়।’

‘টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কি আপনাকে আপসেট করে?’ এমন প্রশ্নে ইমরুলের জবাব, ‘ক্রিকেট জীবনে কখনও আপসেট হইনি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও লম্বা হতে পারতো, কিন্তু তা হয়নি।’

ভারত সফরে ব্যর্থ হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা আর বিদ্রূপ হয়েছে। ইমরুল অবশ্য সে সব নিয়ে চিন্তিত নন, ‘সমালোচনা তো হবেই। বিখ্যাত না হলে তো একজনকে নিয়ে সমালোচনা হয় না। ভারত সফরে খারাপ খেলেছি, যা নিয়ে আমি নিজেও খুব আপসেট। আসলে টেস্ট ম্যাচের প্রস্তুতি আরও ভালো হওয়া উচিত। দুই-চার দিনের প্রস্তুতি নিয়ে, জাতীয় লিগের বোলারদের খেলে ওই লেভেলে ব্যাট করা ভীষণ কঠিন। শুধু আমার জন্য নয়, দুনিয়ার বড় বড় ব্যাটসম্যানদের জন্যও এটা কঠিন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম