বিসিবির ফেসবুক পেজে ‘বিশেষ’ একটি দলের প্রচারণা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯

বিসিবির ফেসবুক পেজে ঢাকা প্লাটুনের ক্রস প্রোমোশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঢাকা প্লাটুনের প্রচারণা চালানো হচ্ছে। বঙ্গবন্ধু বিপিএলের অন্য কোনও দলের পেজকে এভাবে প্রচার করেনি বিসিবি, শুধুমাত্র ‘বিশেষ সুবিধা’ দেওয়া হচ্ছে ঢাকার দলটিকে।

কিন্তু কেন? এই প্রশ্নটা বেশ জোরেশোরেই উঠেছে। কেননা এখন পর্যন্ত বিসিবির অফিসিয়াল পেজে পুরোনো কোনও ক্রস প্রোমোশন দেখা যায়নি। অথচ ঢাকা প্লাটুনের দুটি পোস্ট ক্রস প্রোমোশন আছে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে।

বঙ্গবন্ধু বিপিএলের অন্য কোনও দল এই সুবিধা না পেলেও বিসিবির অফিসিয়াল পেজ থেকে ঢাকা প্লাটুনের পেজ প্রোমোশন করা হচ্ছে। এ নিয়ে বিতর্ক উঠেছে। যদিও বিসিবির কর্মকর্তাদের দাবি, বোর্ড বিভিন্ন দলের পেজ শেয়ারের অধিকার রাখে।

বিসিবি কি বিপিএলের কোনও দলের প্রচারণা চালাতে পারে, এমন প্রশ্নে বোর্ডের এক কর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিসিবি কোনও দলের ফেসবুক পেজ থেকে কিছু প্রচার করতে পারবে না, এমন কোনও বাধ্যবাধকতা নেই। সব দলই বিসিবির অংশ। আমরা সম্মিলিতভাবে কাজটা করছি।’

বিসিবির ফেসবুক পেজে ঢাকা প্লাটুনের ক্রস প্রোমোশন বিসিবি তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে ঢাকা প্লাটুনের ‘অতিরিক্ত’ প্রচারণা চালাচ্ছে ক্রস প্রোমোশনের মাধ্যমে। বিসিবির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপডেট সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে গাজী গ্রুপ। বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের স্পন্সর হিসেবে রয়েছে এই প্রতিষ্ঠানটি। এই কারণেই হয়তো ‘বিশেষ সুবিধা’ পাচ্ছে ঢাকা প্লাটুন!

বিসিবি পেজ পরিচালিত হয় কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের মাধ্যমে, এই কোম্পানি ডিজিটাল কনটেন্ট প্রডাকশনের অংশ। কনটেন্ট ম্যাটার্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গাজী গোলাম মুর্তজা ও গাজী গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর এম. সালাউদ্দিন চৌধুরী এই কোম্পানির ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম