সিলেটকে সহজে হারালো রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:২৩

সিলেটকে দ্রুত গুটিয়ে দেয় রাজশাহী ঢাকা প্লাটুনের পর সিলেট থান্ডারকে হারালো রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে সিলেটকে ১৫.৩ ওভারে ৯১ রানে অলআউট করে রাজশাহী। এরপর লিটন দাস ও আফিফ হোসেনের দারুণ ব্যাটে ৫৫ বল হাতে রেখে জেতে তারা। ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান করে রাজশাহী।

আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর করলেও রাজশাহীর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি সিলেট। উদ্বোধনী দুই ব্যাটসম্যান রনি তালুকদার ও জনসন চার্লসের ৩৫ রানের জুটি ছিল সর্বোচ্চ। ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনের ৩১ রানের জুটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। দুজনেই করেন ২০ রান।

এছাড়া রনি (১৯), চার্লস (১৬) ও নাজমুল হোসেন মিলন (১০) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। সিলেটের ব্যাটিংয়ে বড় ধস নেমেছিল ১৪তম ওভারে। ফরহাদ রেজা দুটি উইকেট নেন ওই ওভারে, রান আউট হন ক্রিসমার সান্টোকি। ১০ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় সিলেট।

ফরহাদের মতো দুটি উইকেট নেন রবি বোপারা। তবে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সফল বোলার অলক কাপালি।

লক্ষ্যে নেমে প্রথম ৬ ওভারের পাওয়ার প্লেতে মাত্র একটি উইকেট হারিয়ে ৫৫ রান করে রাজশাহী। ইনিংসের তৃতীয় বলে নাঈম হাসানের শিকার হন হযরতউল্লাহ জাজাই। লিটন দাসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন আফিফ হোসেন। ২৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩০ রান করেন তিনি।

শোয়েব মালিকের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান লিটন। ২৬ বলে ৭ চারে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে মালিক খেলছিলেন ১৬ রানে।

২ ম্যাচে দুটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে রাজশাহী।   

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম