‘টস’কে না বললেন লেম্যান!

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:৫০

lehmann টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে ‘টস’ বাদ দিতে বললেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ক্রিকেটে একটি বিষয় নতুন করে আসা উচিত। আর সেটা হলো প্রতিপক্ষকেই খেলার আগে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া।’
টস বিষয়টি বাদ দিলে ফলটা কী হতে পারে সেটাও বলে দেন লেম্যান। তিনি বলেন, ‘আমার মনে হয় এরফলে স্বাগতিক দলের নিজের মতো উইকেট বানানোর বিষয়টি বন্ধ হবে।’  
ইতোমধ্যে টস বিষয়টি বাদ দিতেই পরীক্ষামূলক কাজ শুরু করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিও বিষয়টি নিয়ে নিজেদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি জানিয়েছে। সেখানে তারা দাবি করে টেস্ট ক্রিকেটে পিচের ক্ষেত্রে স্বাগতিকদের সুবিধা নেওয়ার প্রবণতা খুব বেশি লক্ষ্যণীয়। আর এজন্যই কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে পরের বছর পরীক্ষামূলকভাবে টস ছাড়া খেলার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।
সিদ্ধান্ত অনুযায়ী সফরকারী দলকে শুরুতে ফিল্ডিংয়ের সুবিধা দেওয়া হবে। যদি তারা সেটা না মানেন তখনই ‘টস’ করে খেলা শুরু করা হবে।
ইতোমধ্যেই টস বিষয়টি বাতিলের পক্ষে কথা বলেছেন সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং, স্টিভ ওয়াহ এবং মাইকেল হোল্ডিং।

উল্লেখ্য, ৬ বছর আগে এই এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিই টেস্টকে জনপ্রিয় করতে দিবা রাত্রির টেস্ট খেলার বিষয়টিতে জোর দিয়েছিল। যার ফলশ্রুতিতে ঐতিহাসিক গোলাপী বলের টেস্টে কিছুদিন আগে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ইতিহাসের প্রথম এই দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারায় কিউইদের।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম