মুস্তাফিজের সঙ্গে খেলে গর্বিত মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২১:৫৫

Mushfiqur-Rahim মুস্তাফিজের সঙ্গে খেলতে পেরে গর্বিত টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে এ কথা বলেছেন মুশফিক।
বুধবার রাতে চিটাগং ভাইকিংসের কাছে ১০ উইকেটে পরাজিত হয় মুশফিকের সিলেট সুপার স্টারস। এরপর সংবাদ সম্মেলনে মুস্তাফিজের এই অর্জন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘এটা বাংলাদেশের জন্যে অনেক বড় একটা গৌরবের বিষয়। আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ আছে। অনেক গর্ব করার মতোই একটি অর্জন।’
তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই গর্বিত ওর(মুস্তাফিজ) মতো একজন ক্রিকেটারের সঙ্গে খেলতে পেরে। দোয়া করব মুস্তাফিজ যেন ইনজুরি মুক্ত হয়ে খেলে যেতে পারে। মুস্তাফিজ ম্মার্ট একজন ক্রিকেটার। সে সব জানে, সব বুঝে; কোন সময়ে কোন ধরনের বোলিং করতে হবে। আমি মনে করি, মুস্তাফিজ যা করছে এটা ধরে রাখতে পারলে নিজের ক্যারিয়ার অনেক দূরে নিয়ে যেতে পারবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম