এবার অস্ট্রেলিয়া হারালো হ্যাজেলউডকে

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:২৫

এবার অস্ট্রেলিয়া হারালো হ্যাজেলউডকে কাফ ইনজুরিতে পার্থ টেস্টে বোলিং করতে পারবেন না লকি ফার্গুসন। নিউজিল্যান্ড ক্যাম্পের চোটের ধাক্কা এবার অস্ট্রেলিয়া দলে। জশ হ্যাজেলউডকে হারিয়েছে স্বাগতিকরা। হ্যামস্ট্রিং চোটে চলতি পার্থ টেস্টে এই পেসারকে আর পাচ্ছে না অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। পার্থের এই ম্যাচের প্রথম দিন কাফ ইনজুরিতে মাঠ ছাড়তে হয়েছিল ফার্গুসনকে। আর দ্বিতীয় দিন হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়তে হয় হ্যাজেলউডকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, পার্থ টেস্টে আর বোলিং করতে পারবেন না হ্যাজেলউড। এমনকি অস্ট্রেলিয়ার চলতি গ্রীষ্মকালীন মৌসুমেও তার মাঠে ফেরা নিয়ে শঙ্কা জন্মেছে!

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ‘আজ (শুক্রবার) রাতে করা স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে হ্যাজেলউডের বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। এই (পার্থ) টেস্টে সে আর বল করতে পারবে না, হয়তো প্রয়োজন পড়লে ব্যাট করতে পারবে। সামনের কয়েকদিন তার সেরে ওঠার প্রক্রিয়ায় নজর রাখা হবে।’

কিউইদের বিপক্ষে বোলিংয়ের শুরুটা দারুণ ‍হয়েছিল হ্যাজেলউডের। নিজের প্রথম ওভারেই পেয়ে যান উইকেট। জিৎ রাভালকে বোল্ড করে ফেরান প্যাভিলিয়নে। কিন্তু দ্বিতীয় ওভারে দুই বল করার পরই অস্বস্তি লাগছিল তার, যে কারণে আর বল করেননি। মাঠ থেকে বেরিয়ে এসে বিশ্রামে ছিলেন এই পেসার।

এখন তো পার্থ টেস্ট থেকেই ছিটকে গেলেন হ্যাজেলউড। তিনি না থাকায় পেস আক্রমণে কেবল দুজনকে পাচ্ছে অস্ট্রেলিয়া। অবশ্য হ্যাজেলউডের অভাব দ্বিতীয় দিনে একেবারেই টের পেতে দেননি মিচেল স্টার্ক। কিউইদের ৪ উইকেট তুলে নেওয়া এই পেসার তৃতীয় দিনে পূরণ করেছেন ৫ উইকেট। প্যাট কামিন্সও খুলেছেন উইকেটের খাতা। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম