ভুবনেশ্বরের চোটে সুযোগ পেলেন শারদুল

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১৬:৫২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:০১

শারদুল ঠাকুর কুঁচকির চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার। এই পেসারের জায়গায় ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছেন শারদুল ঠাকুর।

ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে কুঁচকিতে ব্যথা অনুভব করেছিলেন ভুবনেশ্বর। ম্যাচ শেষে পরীক্ষা-নিরীক্ষায় তার চোট ধরা পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বুধবার মুম্বাইয়ের শেষ টি-টোয়েন্টিতে কুঁচকিতে ব্যথা পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। স্ক্যান করার পর বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নিশ্চিত করেছে তার চোটের বিষয়টি। তারা এই ক্রিকেটারকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছে।’

ভুবনেশ্বরের চোটে কপাল খুলে গেছে পেসার শারদুলের। ২০১৮ সালের সেপ্টেম্বরের পর আবারও ভারতের ৫০ ওভার ম্যাচের স্কোয়াডে জায়গা পেলেন তিনি। জাতীয় দলের জার্সিতে পাঁচটি ওয়ানডে খেলা এই পেসারের শিকার ৫ উইকেট। ভুবনেশ্বরের আগে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ওপেনার শিখর ধাওয়ান।

ভুবনেশ্বর না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মোহাম্মদ সামি ও দীপক চাহার। আগামীকাল চেন্নাইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে দল দুটির ৫০ ওভারের লড়াই। ক্রিকবাজ

ভারতের ওয়ানডে স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভব দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ সামি, শারদুল ঠাকুর।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম