বিপিএলের ১৯তম ম্যাচে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বরিশাল বুলস। বৃষ্টির কারনে প্রায় একঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচটি কার্টেল ওভারে গড়ায়। ম্যাচে ৭ ওভার কমানোর পাশাপাশি ৩০ রান কমিয়ে ১৩ ওভারে নতুন লক্ষ্য নির্ধারিত হয়ে ৭৫ রানের।
সেই লক্ষ্য তারা করতে গিয়ে বরিশাল ৪ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রনি তালুকদার। এছাড়া মাহমুদউল্লাহ অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন।
রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে আরাফাত সানি সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান ও ওয়াহাব রিয়াজ একটি করে উইকেট নেন।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বরিশালের বোলারদের তোপে মাত্র ১০৪ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিনে সর্বোচ্চ রান এসেছে জহিরুল ইসলাম (২৪) ব্যাট থেকে। শেষ দিকে আল-আমিন-২ এর ১৭ এবং মিসবাহ উল হকের ২২ রান রংপুরের স্কোর ১০০ ছাড়াতে সাহায্য করে।
বরিশালের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আল আমিন হোসেন। এছাড়া মোহাম্মদ সামি ও রিয়াদ অম্রিত ২টি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এমআর/








