ফাইনালে উঠে রোমাঞ্চিত বাংলাদেশ নারী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৫, ১৮:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:২০

Jahanara-Alam-Captain-247x300 প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়ে প্রথমবারই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল মেয়েরা।
প্রথমবারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে তাই ভীষন রোমাঞ্চিত নারী ক্রিকেটাররা। বৃহস্পতিবার তারা জিম্বাবুয়েকে ৩১ রানে পরাজিত করে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলম বলেন, ‘দলের সবাই খুব খুশি। সবাই রোমাঞ্চিত। এবারই প্রথমবার আমরা বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে যেতে পেরেছি। শেষবার আমরা স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি।’
সেমিফাইনালে মাঠে নামার আগে চাপে ছিলেন জাহানারারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা খুব চাপে ছিলাম। উইকেট এখানে একদমই ভালো ছিল না। বল অনেক নিচু হয়ে আসছিল। তারপরও শারমিন ও ফারজানা ভালো একটি জুটি গড়তে পেরেছে। এই কারণেই আমাদের স্কোর ৮৯ হয়েছে।’
তিরি আরও যোগ করেন, ‘এই স্কোর গড়লেও আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। কেননা আমাদের বোলিং বিভাগ এবং ফিল্ডিং বিভাগ অনেক শক্তিশালী। আমরা প্রমাণ করতে পেরেছি আমরা যোগ্য দল।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম