কুমিল্লাকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে তামিমের দল।
বিপিএলে চট্টগ্রাম-পর্বের শেষ ম্যাচে টস জিতে চিটগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে চিটাগং। ৭.২ ওভারে দলীয় ৫১ রানের আউট হন তামিম (২৭)। ওভারেই আউট হন এনামুল হক। তারপর কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি চিটাগং। সবোর্চ্চ ৪৯ রান করেছেন উমর আকমল। এছাড়া দিলশান ৩৯ রান করেন।
কুমিল্লার পক্ষে একটি করে উইকেট নেন আবু হায়দার রনি, শুভগত হোম ও আসার জাঈদি।
আসরে সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে জয়ের বিকল্প নেই চিটাগং ভাইকিংসের। ৬ ম্যাচে চার জয় মাশরাফির কুমিল্লার। আর চট্টগ্রামের ‘লোকাল বয়’ অধিনায়ক তামিম ইকবালের চিটাগং ভাইকিংস পেয়েছে ৭ ম্যাচে মাত্র দুই জয়।
/এমআর/








