ঢাকার বিপক্ষে চট্টগ্রামের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:৩৩

ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ স্কোরের দেখা মিললো আজ (বুধবার)। ঘরের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪ উইকেটে করে ২২১ রান। এরপরও ঢাকা প্লাটুনের বিপক্ষে তাদের জয়টা সহজে আসেনি। ঢাকা ২০৫ রান পর্যন্ত যাওয়ায় চট্টগ্রাম জিতেছে ১৬ রানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ ও লেন্ডল সিমন্সের ঝড়ো হাফসেঞ্চুরি বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। ওপেনিংয়ে সিমন্স ৩৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলে যান ৫৭ রানের ঝলমলে ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে এই ক্যারিবিয়ানকেও ছাড়িয়ে যান মাহমুদউল্লাহ। চট্টগ্রামের অধিনায়ক মাত্র ২৮ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৫৯ রান। ইমরুল কায়েস ২৪ বলে ৪০ ও চ্যাডউইক ওয়ালটন ১৮ বলে ২৭* রান করলে বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।

কঠিন এই লক্ষ্যে মুমিনুল হকের ৩৫ বলে ৫২ ও থিসারা পেসেরার ২৭ বলে ৪৭ রানের ইনিংসে ২০০ ছাড়ায় ঢাকাও। যদিও হার ঠেকাতে পারেনি মাশরাফি মুর্তজারা। অধিনায়ক মাশরাফি ৬ বলে ১ চার ও ৩ ছক্কায় খেলেন ২৩ রানের ঝড়ো ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম