গ্রেগরি ঝড়ে রংপুরের প্রথম জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ২২:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫

ব্যাট হাতে ঝড় তোলেন গ্রেগরি ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে আগের দুই ম্যাচেই দুইশর বেশি রান করে জিতেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাঠে অপ্রতিরোধ্য এই দলের বিপক্ষেই বঙ্গবন্ধু বিপিএলের প্রথম জয় পেয়েছে রংপুর রেঞ্জার্স। ৮ বল হাতে রেখে ৬ উইকেটে চট্টগ্রামকে দ্বিতীয় হারের তেতো স্বাদ দিয়েছে দলটি।

আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। ৭ উইকেটে করে ১৬৩ রান। চট্টগ্রামের হাফসেঞ্চুরিয়ান আভিষ্কা ফার্নান্ডোকে পাল্টা জবাব দেন লুইস গ্রেগরি। তার ৩৭ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংসে ১৮.৪ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করে রংপুর। চার ম্যাচ হারের পর জিতলো তারা।

হারলেও শীর্ষস্থান ছাড়তে হয়নি চট্টগ্রামকে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ৩ ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্স। ৫ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে রংপুর।

ফার্নান্ডো ৪০ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭২ রান করে চট্টগ্রামের সেরা স্কোরার। নুরুল হাসান সোহানের (২০) দ্বিতীয় সেরা ইনিংসের পর শেষ দিকে লিয়াম প্লাঙ্কেটের ১২ বলে ১৭ রানের হার না মানা ইনিংসে স্কোর দেড়শ ছাড়ায় স্বাগতিকরা।

মোস্তাফিজুর রহমান ও গ্রেগরি রংপুরের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

৩৬ রানে ৩ উইকেট হারানো রংপুরকে পথে ফেরান গ্রেগরি। এই ইংলিশ ব্যাটসম্যান ৪০ রানের জুটি গড়েন সাদমান ইসলামকে (১৬) নিয়ে। ২৫ বলে চারটি করে চার ও ছয়ে ফিফটি করা গ্রেগরি জিতিয়ে মাঠ ছাড়েন। সঙ্গী ছিলেন ফজলে মাহমুদ। ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। গ্রেগরির ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়। ২১ বলে ৩৮ রানে খেলছিলেন ফজলে।

রুবেল হোসেন চট্টগ্রামের পক্ষে দুটি উইকেট নেন। অন্য দুটি ভাগাভাগি করেন প্লাঙ্কেট ও মেহেদী হাসান রানা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক