মাঠে ফিরেই জয়ী দলে তামিম

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৩

তামিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান চট্টগ্রামে খেলা চলছে, অথচ ‘ঘরের ছেলে’ মাঠে নেই! তামিম ইকবাল অবশ্য এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নয়, ঢাকা প্লাটুনের সদস্য। তবু দেশসেরা ওপেনারকে দেখতে উন্মুখ হয়ে ছিল বন্দরনগরীর ক্রিকেট ভক্তরা। কুঁচকির চোট আর জ্বর থেকে সেরে উঠে অবশেষে মাঠে নেমেছেন তামিম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঝড় তুলতে না পারলেও খেলেছেন ৩৪ রানের ছোট্ট কিন্তু কাজে লাগা এক ইনিংস। প্রত্যাবর্তন ম্যাচে পেয়েছেন জয়ের স্বাদও। ঢাকা প্লাটুন ৫ উইকেটে জিতেছে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে।

টস হেরে ব্যাট করতে নামা কুমিল্লাকে ৩ উইকেটে ১৬০ রানের ভালো সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় অবদান ভানুকা রাজাপক্ষের। মাত্র ৬৫ বলে ৯৬ রান তুলে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার এই বাঁহাতি ওপেনার। শেষ দিকে ইয়াসির আলীও ঝড় তুলেছেন রাজাপক্ষের সঙ্গে। ৬৩ বলে অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটি গড়েছেন দুজনে, যেখানে ইয়াসিরের অবদান ২৭ বলে অপরাজিত ৩০।

১৬১ রানের লক্ষ্যে নামা ঢাকা শুরুতেই হারিয়েছে এনামুল হক বিজয়কে। প্রথম ওভারে উইকেট হারানোর জন্যই বোধহয় তামিম ছিলেন বেশ রক্ষণাত্মক। ধীর গতিতে  তামিম ৩৪ রানের ইনিংসটি গড়ে তোলেন ৪০ বলে। তবে জয় পেতে সমস্যা হয়নি মাশরাফির দলের। মেহেদী হাসান (২৯ বলে ৫৯), মুমিনুল হক (২৬ বলে অপরাজিত ২৮) আর শহীদ আফ্রিদির (১৬ বলে অপরাজিত ২৬) ঝড়ো ব্যাটিং তৃতীয় জয় এনে দিয়েছে ঢাকা প্লাটুনকে।

৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে কুমিল্লা।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম