ফিরলেন বুমরা-ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

লম্বা সময় পর ফিরলেন বুমরা ২০১৯ বিশ্বকাপ শেষ করে ভারত গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওখানেই পিঠের চোটে পড়লেন জসপ্রীত বুমরা। লম্বা সময় মাঠের বাইরে কাটানো এই পেসার অবশেষে ফিরলেন ভারতীয় দলে। নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। দুটি সিরিজের স্কোয়াডেই আছেন ২৬ বছর বয়সী বুমরা। তার মতো অত লম্বা সময় পর নয়, তবে চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার শিখর ধাওয়ানও।

বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ থেকে তিন ফরম্যাটে টানা খেলে যাওয়া ওপেনারকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাইরে রেখেছে ভারতের ক্রিকেট নির্বাচকেরা। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে ঠিকই আছেন দুর্দান্ত বছর কাটানো রোহিত। তার সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মোহাম্মদ শামিকেও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে খেলতে পারেননি ধাওয়ান। পায়ের চোট কাটিয়ে ফিরেছেন তিনি। রোহিত বিশ্রামে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে তার সঙ্গে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। ভারত অবশ্য ব্যাকআপ ওপেনার হিসেবে লঙ্কানদের বিপক্ষে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।

বুমরা ফেরাটা দীর্ঘদিন পর। ২০১৯ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে পাওয়া চোটে তিনি খেলতে পারেননি ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ। চোট আক্রান্ত ভুবনেশ্বর কুমার ও দীপক চাহারের অনুপস্থিতিতে তার ফেরাটা নিশ্চিতভাবেই স্বস্তি ফিরিয়েছে ভারতের তাঁবুতে।

৫ জানুয়ারি গৌহাটির টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ। এরপর ১৪ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু কবে ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মনীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড:

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত (উইকেটকিপার), কেদার যাদব, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র ‍চাহাল, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম