এখনও স্বপ্ন দেখছে সিলেট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৫, ১৬:৪০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০০:৩৫

Josh Cobb বিপিএলে ৬ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে সিলেট সুপার স্টারস। বাকি সবগুলো ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেটের দলটি। সেরা চারে খেলতে হলে সিলেট সুপার স্টারসকে বাকি ৪টি ম্যাচ জয়ের পাশাপাশি খেয়াল রাখতে হবে নেট রান রেটও।
এমন কঠিন সমীকরণ সামনে রেখেই রবিবার বরিশাল বুলসের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সিলেট সুপার স্টারস। সিলেটের বিদেশি ক্রিকেটার জশুয়া কব অবশ্য এই সমীকরণকে অসম্ভব মনে করছেন না। স্বপ্ন দেখছেন এখনও সম্ভব সবকিছুই! শনিবার অনুশীলন শেষে মিরপুরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কঠিন সমীকরণের সামনে আমরা। প্রতিটি ম্যাচই জিততে হবে আমাদের। এ কাজটা যদিও কঠিন তবে অসম্ভব নয়। যদি পরের ম্যাচটি জিতে মোমেন্টাম নিজেদের পক্ষে রাখতে পারি সেক্ষেত্রে সেটা কঠিন কিছু নয়।’
পয়েন্ট টেবিলে তলানিতে থাকলেও সিলেটকে বাজেভাবে হারতে হয়েছে খুব কম ম্যাচেই। দুর্ভাগ্যজনকভাবে দুটি ম্যাচে হারতে হয়েছে ১ রানের ব্যবধানে। আর একটিতে ৬ রানে। ম্যাচগুলোতে কাছাকাছি যেয়েও পরাজয় প্রসঙ্গে এই ইংলিশ ব্যাটসম্যান বলেন, ‘এটাকে আমাদের দুর্ভাগ্য বলতে হবে। ২টি ম্যাচেই আমরা ১ রানে হেরেছি। আমাদের দলটা খুব ভালো হয়েছে। তারপরেও ক্রমাগত ম্যাচ হারছি। এটা দুর্ভাগ্যজনক।’ 

শেষ দিকে আশার কথাও শোনান কব। তিনি বলেন, ‘সম্প্রতি শহীদ আফ্রিদি, সোহেল তানভির যোগ হওয়ায় দলের শক্তি আরও বেড়েছে বলে মনে করি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম