তবু মেহেদী হাসান বোলিং অলরাউন্ডার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ২২:২৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:২৮

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে মেহেদী হাসান এর আগে বিপিএলে ওপরে ব্যাট করার সুযোগ হয়নি কখনও। হবে কী করে? তিনি তো খেলতেন বিশেষজ্ঞ বোলার হিসেবে। এবার মেহেদী হাসানকে ওপরে ব্যাট করার সুযোগ দিয়েছে ঢাকা প্লাটুন। সুযোগটা কাজে লাগাচ্ছেন দারুণভাবে। টানা দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে দলকে এনে দিয়েছেন জয়। তবু নিজেকে বোলিং অলরাউন্ডার মনে করেন মেহেদী।

বিপিএলে বল হাতেও সাফল্য পাচ্ছেন অবশ্য। আগের দিন কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে অফব্রেক বোলিংয়ে ৯ রানে দুই উইকেট নেওয়ার পর ২৯ বলে করেছেন ৫৯ রান। আজ আবার ঝড় তুলেছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিলেট থান্ডারের বিপক্ষে ২৮ বলে ৫৬ রানের আক্রমণাত্মক ইনিংসের সঙ্গে ৩৩ রানে তার শিকার এক উইকেট।

ক্যারিয়ারের শুরু থেকে ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তিনি দক্ষ। এবার তো দুই বিভাগেই সফল। তাহলে দলে আপনার ভূমিকা কী? সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠতে মেহেদীর জবাব, ‘আগে তো ব্যাটিংটাই ভালো ছিল। কিন্তু এখন আমার প্রধান অস্ত্র বোলিং। সুতরাং এখন আমি বোলিং অলরাউন্ডার।’

চট্টগ্রামে হঠাৎ ওপরে ব্যাট করার সুযোগ পেলেও তিনি ঘাবড়ে যাননি, “প্রথম শ্রেণি আর লিস্ট ‘এ’ ক্রিকেট শুরু করেছিলাম টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। বিপিএলে এর আগে যেখানেই খেলেছি, প্রতিটি দলের ব্যাটিং গভীরতা ছিল দারুণ। তাই ওপরে ব্যাট করার সুযোগ পাইনি। গতকাল (সোমবার) দলে ইনজুরি সমস্যা ছিল বলে আমাকে ওপরে পাঠানো হয়েছিল। আর আমি সফলও হয়েছি। আসলে সময়ের সঙ্গে সঙ্গে একজন ব্যাটসম্যান পরিণত হয়ে ওঠে। আমি অবশ্য তেমন হিসেব করে ব্যাট করতে পারি না। তাহলে তো আজ দলকে জিতিয়েই মাঠ থেকে ফিরতে পারতাম।’

তবু পরপর দুই ম্যাচে তার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার বল হাতেও জ্বলে উঠে দলের সাফল্যে অবদান রাখতে চান মেহেদী, ‘বোলার হিসেবে বিপিএল শুরু করেছিলাম। কিন্তু বোলিংয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারছি না। এখন সেদিকে নজর দিচ্ছি। বল হাতে আরও সাফল্য পেতে চাই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক