পাকিস্তান সফরে যাওয়ায় সাবেক জিম্বাবুয়ে বোর্ড প্রধান নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০১:৩৬

manase- গত মে মাসে পাকিস্তান সফর করেছিল জিম্বাবুয়ে। সাবেক জিম্বাবুয়ে চেয়ারম্যান উইলসন মানাসের অবদানে সফরটি হয়েছিল। সেই সফরের খেসারত দিতে হলো সাবেক জিম্বাবুয়ে বোর্ড কর্তাকে। তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ের ক্রীড়া ও বিনোদন কমিশন।  
এদিকে এমন ঘটনার সমালোচনা করেছেন মানাসে। অভিজ্ঞ এই আইনজীবী বিষয়টিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেছেন। জিম্বাবুয়ের পত্রিকা ‘নিউজ ডে’ কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘ আমি একা জিম্বাবুয়েকে সেখানে পাঠাইনি। বোর্ডই সবকিছুর সিদ্ধান্তে ছিল। আর প্রতিনিধি দলের প্রধান ছিলেন ওজিয়াস ওভুতে।’
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে ছিল পাকিস্তান। এরপরই প্রথম দেশ হিসেবে সেখানে সফর করতে রাজি হয় জিম্বাবুয়ে। কিন্তু জিম্বাবুয়ের ক্রীড়া ও বিনোদন কমিশন দাবি করেছে সফরটির আগে ঠিকমতো সব প্রক্রিয়া মানা হয়নি।    

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম