বিভ্রান্তি ছড়ানো সেই হাফিজকে নিল ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০২:০৭

hafeez বিপিএলের তৃতীয় আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে চুক্তি বদ্ধ হলেন পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকইনফো। তারা জানিয়েছে বিপিএলের বাকি ম্যাচগুলোতে ঢাকার হয়ে খেলবেন তিনি।
আজ রবিবার রাতেই হাফিজের ঢাকায় পা রাখার কথা রয়েছে। আশা করা হচ্ছে দুই দিন পর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঢাকার ম্যাচে খেলবেন হাফিজ।
এ প্রসঙ্গে হাফিজের ম্যানেজার শেখ মঘিস বলেন, ‘আমরা ঢাকা ডায়নামাইটসের সঙ্গে হাফিজের হয়ে ‍চুক্তি করেছি। তিনি আগামী ৮ ডিসেম্বর নিজের প্রথম ম্যাচটি খেলবেন।’
এর আগে বিপিএলের তৃতীয় আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। কিন্তু ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আমির সেই দলে থাকায় প্রস্তাবটি নাকোচ করে দেন বলে একটি সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন। যদিও এমন দাবিকে ভিত্তিহীন দাবি করে চিটাগং ভাইকিংস কর্তৃপক্ষ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম