নতুন বছরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ২১:০৭আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২১:১৩

নতুন বছরে ব্যস্ত সময় কাটবে ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরটি একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের। তিন সংস্করণ মিলিয়ে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী। গত বছর ১৮টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে মাত্র সাতটি ম্যাচে। যদিও টি-টোয়েন্টিতে তুলনামূলক ভালো করেছে লাল-সবুজ জার্সিধারীরা। এই সংস্করণে ৭ ম্যাচের চারটিতে জিতেছে বাংলাদেশ। অন্যদিকে ৫ টেস্টের সবগুলোতেই হার মেনেছে বাংলাদেশ।

বাংলাদেশের একমাত্র সাফল্য ত্রিদেশীয় সিরিজের শিরোপা। এ বাদে উল্লেখযোগ্য আর কোনও সাফল্য নেই। পুরোনো বছর শেষ হয়ে গেলেও পেছনে তাকানোর সময় নেই ক্রিকেটারদের। কেননা নতুন বছরে থাকছে আরও বেশি চ্যালেঞ্জ। বিপিএলের পর পরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট।

২০২০ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি:-

জানুয়ারি-ফেব্রুয়ারি: পাকিস্তানের সঙ্গে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)

ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার সঙ্গে ২ টেস্ট (হোম সিরিজ)

মার্চ: জিম্বাবুয়ের বিপক্ষে ১ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি (হোম সিরিজ)

মে-জুন: আয়ারল্যান্ডের সঙ্গে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ (অ্যাওয়ে সিরিজ)

জুলাই-আগস্ট: শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টেস্ট (অ্যাওয়ে সিরিজ)

আগস্ট-সেপ্টেম্বর: নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম সিরিজ)

সেপ্টেম্বর: এশিয়া কাপ (পাকিস্তান)

অক্টোবর: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)

নভেম্বর: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (অস্ট্রেলিয়া)

ডিসেম্বর: শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টি ওয়ানডে (হোম সিরিজ)

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম