বাবার জন্য স্টোকসের ভালোবাসা

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২০, ২২:৩৭আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ২২:৩৮

বাবা-মায়ের সঙ্গে বেন স্টোকস বছরটা কেটেছে স্বপ্নের মতো। বিশ্বকাপ ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, ইংল্যান্ডও প্রথমবারের মতো পেয়েছে বিশ্ব জয়ের স্বাদ। হেডিংলি টেস্টে তার অবিশ্বাস্য ইনিংসে ইংলিশরা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। পেয়েছেন একাধিক সম্মানজনক পুরস্কার। তবু ২০১৯ কে মন থেকে মুছে ফেলতে আপত্তি নেই বেন স্টোকসের। বাবার সুস্থতার বিনিময়ে স্মরণীয় বছরটি বদলে ফেলতে চান ইংলিশ অলরাউন্ডার।

ছেলের খেলা দেখতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জেড স্টোকস। এখন অবস্থার একটু উন্নতি হলেও হাসপাতাল থেকে ছাড়া পাননি। বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের মন পড়ে আছে হাসপাতালে। ইংল্যান্ডের মিরর পত্রিকায় স্টোকস লিখেছেন, ‘জীবনের সবচেয়ে স্মরণীয় বছরের শেষে ২০১৯ কে সংক্ষেপে বর্ণনা করা ভীষণ কঠিন। বছরটা অবিশ্বাস্য সাফল্য আর কিছু দুঃখজনক ব্যর্থতায় শেষ হলো।’

স্টোকসের পরের কথায় ফুটে উঠেছে বাবার প্রতি অসীম ভালোবাসা, “যদি কেউ বলতো, ‘গত বছর যা হয়েছে সব কিছু তোমার থেকে কেড়ে নেবো। বিনিময়ে তোমার বাবা সুস্থ হয়ে খুশি মনে তোমার খেলা দেখবেন।’ তাহলে আমি বলতাম, হ্যাঁ বদলে দিন।”

হাসপাতালে কাটলেও বড়দিনে পরিবারের সবাইকে কাছে পেয়ে খুশি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পুরস্কারজয়ী স্টোকস, ‘আমরা পরিকল্পনা করেই বড়দিন হাসপাতালে কাটানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ গত ৭ বছরে আমরা এমন সুযোগ পাইনি। হাসপাতালের রুমের ভেতরে থাকলেও আমরা একসঙ্গেই ছিলাম।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম