সিডনি টেস্টের আগে কিউই ক্যাম্পে ধাক্কা

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ১৫:২৫আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২০:০৪

কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় নিউজিল্যান্ড। এ লজ্জা পেতে না চাইলে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘুরে দাঁড়াতে হবে সর্বশক্তি দিয়ে। কিন্তু পুরো শক্তিশালী দল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় কিউইরা। তৃতীয় ও শেষ টেস্ট শুরুর আগে অসুস্থতা হানা দিয়েছে তাদের ক্যাম্পে।

শুক্রবার স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ২-০ তে আগেই সিরিজ হারানো নিউজিল্যান্ড। এ ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস ও মিচেল স্যান্টনারের খেলা অনিশ্চিত। টানা দুই দিন অনুশীলনে ছিলেন না উইলিয়ামসন ও নিকোলস। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন স্যান্টনার।

এই তিন খেলোয়াড় খেলতে না পারলে নিউজিল্যান্ড হয়ে যাবে ১২ জনের দল, অন্য ব্যাটসম্যান হিসেবে যেখানে শুধু আছেন জিত রাভাল। ফর্মহীনতায় পার্থ টেস্টের পর বাদ পড়েন তিনি। তাই আপাতত ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে শেষ মুহূর্তে ডাকা হয়েছে গ্লেন ফিলিপসকে। গত বছরের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ২৩টি প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪২.৫৪ গড়ে এ ব্যাটসম্যানের রয়েছে চারটি শতক।

চোটে ছিটকে যাওয়া ট্রেন্ট বোল্টের বদলে ম্যাট হেনরির একাদশে থাকা নিশ্চিত। স্যান্টনারের জায়গায় দেখা যেতে পারে উইলিয়াম সমারভিলকে। উইলিয়ামসন না থাকলে দলের দায়িত্ব উঠবে টম ল্যাথামের কাঁধে।

পুরো শক্তির দল নিয়েও কিউইদের কম্বিনেশনে ঘাটতি দেখা গেছে আগের দুই টেস্টে। প্রথম তিন ইনিংসের একটিও দুইশ ছাড়ায়নি, ওপেনার টম ব্লান্ডেলের ১২১ রান তাদের সেই ব্যর্থতা দূর করে। পার্থে ২৯৬ ও মেলবোর্নে ২৪৭ রানে হারের পর গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের অসুস্থতা আরও ভাবিয়ে তুলছে নিউজিল্যান্ডকে।

সফরকারী দলের ক্যাম্পে অসুস্থতা কয়েক দিন আগে কাঁপিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের আগে ৬ খেলোয়াড় ও দুজন কোচিং স্টাফ ফ্লুতে ভোগেন। ওই ম্যাচটি ইংল্যান্ড হারে ১০৭ রানে।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম