রংপুরের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৫, ২২:১২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০২:৪১

A13T2711 বিপিএলে রবিবারের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল রংপুর।
ঢাকার দেওয়া ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন সৌম্য-সিমেন্সরা। দলীয় ৩৮ রানে আউট হন সৌম্য। দলীয় ৫৫ ও ৭৪ সিমেন্স ও সাকিব আল হাসান আউট হলে কিছুটা ব্যাকফুটে চলে যায় রংপুর। তবে জহিরুল ইসলাম ও ড্যারেন সামির দৃঢ়তায় জয় তুলে নেয় সাকিবের দল। স্যামি ২৪ বলে ২৩ রান করে আউট হন।
২৫ বলে অপরাজিত ৩৪ রান করে ১৮.২ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জহিরুল ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ঢাকা। দলীয় ১৯ রানে আউট হন সাদমান ইসলাম। ৩৫ রানে ফিরে যান শামসুর রহমান। দলীয় ৩৯ রানে আউট হন সৈকত আলী। নাসির হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাঙ্গাকারা। তবে দলীয় ৮৪ রানে রান আউট হন তিনিও। ১০১ রানের মাথায় নাসির আউট হলে বড় স্কোর গড়তে পারেনি ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন নাসির। সাঙ্গাকারা করেছেন ২৯ রান।

রংপুরের হয়ে দুটি উইকেট নিয়েছেন আরাফাত সানি। এছাড়া ঢাকার তিন ব্যাটসম্যান রান আউট হয়েছেন।

ঢাকা ৬ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। আর ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রংপুর।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম