লাবুশেন-স্মিথের ব্যাটে সিডনিতেও অস্ট্রেলিয়ার শাসন

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ১৩:২৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৭:৪১

মার্নাস লাবুশেনের আরেকটি সেঞ্চুরি উদযাপন পার্থ ও মেলবোর্নের পর সিডনি টেস্টেও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে শুরু অস্ট্রেলিয়ার। আজ শুক্রবার প্রথম দিন তাদের বড় সংগ্রহ এনে দিয়েছেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। ৩ উইকেটে ২৮৩ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।

অসুস্থতার হানায় নিউজিল্যান্ড একাদশে বড় পরিবর্তন আনতে বাধ্য হয়। নেই অধিনায়ক কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার ও হেনরি নিকোলস। আগেই ছিটকে গেছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। ২০০৯ সালের ডিসেম্বরের পর প্রথমবার একই সঙ্গে টেস্টে নেই উইলিয়ামসন, সাউদি ও বোল্ট।

টম ল্যাথামের নেতৃত্বে নামা নিউজিল্যান্ড দলে অভিষেক হয় গ্লেন ফিলিপসের। নতুন করে দলে ঢোকেন জিত রাভাল, টড অ্যাস্টল, উইলিয়াম সমারভিল ও ম্যাট হেনরি।

নতুন চেহারার নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে জো বার্নস (১৮) গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি। ডি গ্র্যান্ডহোমের কাছে উইকেট হারান রস টেলরকে ক্যাচ দিয়ে। ডেভিড ওয়ার্নার অল্পের জন্য পারেননি ফিফটি উদযাপন করতে। ৪৫ রান করে নিল ওয়াগনারের শিকার হন এই ওপেনার, ৮০তম বলে ক্যাচ দেন ডি গ্র্যান্ডহোমকে।

৩৯তম বলে রানের খাতা খোলার পর স্মিথকে ওয়াগনারের অভিনন্দন ৯৫ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাবুশেন ও স্মিথের ব্যাটে। চা বিরতির আগে লাবুশেন ৯৭ বলে চারটি চারে ফিফটি করেন। স্মিথ ১৪৩ বলে ফিফটি করার কিছুক্ষণ পরই এই ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। ১৬৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৭ ইনিংসে চতুর্থ শতক হাঁকান লাবুশেন।

ডি গ্র্যান্ডহোমের কাছে স্মিথের ৬৩ রানের ইনিংস থামলে ১৫৬ রানের শক্ত জুটি বিচ্ছিন্ন হয়। তবে স্বতঃস্ফূর্ত ব্যাটিংয়ে কিউই বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন লাবুশেন। ২১০ বলে ১২ চার ও ১ ছয়ে ১৩০ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে অপরাজিত ম্যাথু ওয়েডের ব্যাটে আসে ২২ রান।

সংক্ষিপ্ত স্কোর-

প্রথম দিন শেষে,

অস্ট্রেলিয়া- ২৮৩/৩ (ওয়ার্নার ৪৫, স্মিথ ৬৩, লাবুশেন ১৩০*; গ্র্যান্ডহোম ২/৬৩)

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম