লিটন-আফিফের ব্যাটে সবার ওপরে রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২০, ২৩:২৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২৩:৩৪

ম্যাচসেরা ইনিংস খেলেন আফিফ সাড়ে চার ঘণ্টার ব্যবধানে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাল্টে গেলো। বিকেলে খুলনা টাইগার্সকে হারিয়ে ঢাকা প্লাটুনকে টপকে শীর্ষে উঠেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যার ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে ৬ উইকেটে জিতল রাজশাহী রয়্যালস। আর তাতেই চট্টগ্রামকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিলো তারা।

সিলেট পর্বের শেষ ম্যাচ জিতে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট হলো রাজশাহীর। সমান  ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা। ঘরের মাঠে ৩ ম্যাচ খেলেও জয়বঞ্চিত থাকা সিলেট ১১ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার শেষে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে সিলেট ৬ উইকেটে ১৪৩ রান করে। মোহাম্মদ মিঠুন ইনিংসসেরা ৪৭ রান করেন ৩৮ বলে, তিনটি চার ও দুটি ছয়ে। এছাড়া অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ও শেফানে রাদারফোর্ডের ব্যাট সিলেটের স্কোরবোর্ডে অবদান রাখে। দুজনই করেন ২৫টি করে রান। রাজশাহীর পক্ষে দুটি উইকেট নিয়ে অলক কাপালি সেরা বোলার। একটি করে উইকেট পান আবু জায়েদ ও মোহাম্মদ ইরফান।

লক্ষ্য তাড়ায় লিটন দাস ও আফিফ হোসেনের ঝড়ো জুটিতে ম্যাচ জয়ের ভিত গড়ে রাজশাহী। ৫.৪ ওভারে দলকে ৫৯ রান এনে দিয়ে আউট হন লিটন। ২০ বলে ৪টি চার ও দুটি ছয়ে ৩৬ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন রাজশাহীর ওপেনার।

আরেক ওপেনার আফিফ ৩০ বলে ৮ চারে সর্বোচ্চ ৪৬ রান করেন। রাজশাহীর এই অলরাউন্ডারই ম্যাচসেরা। এরপর শোয়েব মালিকের ২২ বলে ২৭ রান দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। রবি বোপারা ১ ও মোহাম্মদ নওয়াজ ১৭ রানে অপরাজিত থেকে দলকে জেতান ২৯ বল বাকি থাকতে। ১৫.১ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান করে রাজশাহী।

সিলেটের পক্ষে দেলোয়ার হোসেন সর্বোচ্চ দুটি উইকেট নেন।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম