ক্রিকেটাররা নেই, তবুও মাঠ পরিদর্শন

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২০, ০০:৩৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৪১

ভারত-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠের অবস্থা দেখছেন আম্পায়াররা ক্রিকেটে কখনও কখনও প্রতিপক্ষের চেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় বৃষ্টি। এই যেমন গতকাল (রবিবার) গুয়াহাটির প্রথম টি-টোয়েন্টিতে ভারত-শ্রীলঙ্কা খেলতেই পারেনি বৃষ্টির বাগড়ায়। কয়েক দফা মাঠ পরিদর্শনের পর স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। মজার ব্যাপার, শেষবার ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শনের আধ ঘণ্টা আগেই দুই দলের অনেক খেলোয়াড় ছেড়ে গেছেন মাঠ।

এই রহস্যের জট খুলতে পারছেন না গুয়াহাটি স্টেডিয়ামের দেখভাল করা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) সচিব দেবজিৎ সাইকিয়া। খেলোয়াড়েরা যেখানে মাঠ থেকে চলে গেছেন, তখন ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শনের কারণ বুঝতে পারছেন না তিনি।

স্থানীয় সময় রাত ৯-৩০ মিনিটে শেষবার মাঠ দেখতে এসেছিলেন ম্যাচের তিন আম্পায়ার-শামসুদ্দিন, নিতিন মেনন, অনিল চৌধুরী ও ম্যাচ রেফারি ডেভিড বুন। অথচ ৯টার সময় ভারত ও শ্রীলঙ্কা দলের বেশির ভাগ খেলোয়াড় বেরিয়ে যান মাঠ থেকে। সাইকিয়া আরও রহস্যের গন্ধ পাচ্ছেন, কারণ ম্যাচ অফিসিয়ালরা যেখানে আগেই জানিয়ে দিয়েছিলেন পৌনে ৯টার মধ্যে মাঠ খেলার উপযোগী করতে না পারলে পরিত্যক্ত হয়ে যাবে ম্যাচ । সেখানে সাড়ে ৯টায় মাঠ পরিদর্শনের কারণ কী ছিল, সেই উত্তর খুঁজছেন তিনি।

ভ্যাবাচ্যাকা লাগার আরও কারণ আছে সাইকিয়ার, ‘১ ঘণ্টা ৩ মিনিট ধরে খুব বৃষ্টি হয়েছে। আম্পায়াররা বললেন, আমাদের রাত ৮-৪৫ মিনিটের মধ্যে মাঠ তৈরি করতে হবে , তা না হলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে। আমাদের সময় দেওয়া হয়েছিল ৫৭ মিনিট, আরেকটু সময় পেলে আমরা মাঠ ঠিক করতে পারতাম।’

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এখন থাকতে হচ্ছে ইন্দোরের দ্বিতীয় ম্যাচের অপেক্ষায়। আগামীকালই অবশ্য (মঙ্গলবার) মাঠে নামছে ভারত-শ্রীলঙ্কা।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম