‘জিও’তে মুমিনুলের স্বাক্ষর, পাকিস্তানে টেস্ট খেলবে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ২২:৪১আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২২:৫২

পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার আভাস মিলেছে পাকিস্তানে টেস্ট খেলার আগে নিরাপত্তা ব্যবস্থা ও মাঠের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করতে শুধু টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাতে আপত্তি জানিয়েছে, তারা টেস্ট সিরিজ খেলতে চায় এবং দেশের মাটিতেই। দুই দেশই তাদের সিদ্ধান্তে অনড়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় বিসিবিতে সরকারি আদেশে (জিও) টেস্ট অধিনায়ক মুমিনুল হকের স্বাক্ষর নতুন করে ভাবাচ্ছে। তাহলে কি পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ!

যে কোনও সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের গভর্নমেন্ট অর্ডার বা জিওতে স্বাক্ষর করতে হয়। জাতীয় দলের সফরে এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই দিন সন্ধ্যায় মুমিনুল-তামিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার এতে স্বাক্ষর করেন। তবে মুমিনুলের স্বাক্ষর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান সফর নিয়ে বিসিবির অবস্থান ছিল খুব পরিষ্কার। কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতেই পাকিস্তান যেতে চায় তারা। কিন্তু জিওতে মুমিনুলের স্বাক্ষরের পর প্রশ্ন উঠছে, তবে কি টেস্ট খেলতেও পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ? আপাতদৃষ্টিতে টেস্ট অধিনায়কের গভর্নমেন্ট অর্ডারে সই করার অর্থ টেস্ট দলের ক্রিকেটারদেরও সরকারের অনুমতি পত্রে সই করানো হচ্ছে।

সন্ধ্যায় তিনজন সিনিয়র ক্রিকেটার বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সেটি জানা যায়নি। তবে আগামী ১২ জানুয়ারি বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জানা গেছে।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। তাদেরকে বর্তমান পরিস্থিতি ও সরকারের বর্তমান অবস্থা সম্পর্কে ব্যাখ্যা করেছি। আশা করি ১২ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’

জানা গেছে, বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় বেশিরভাগ ক্রিকেটারই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। শুধু মুশফিকুর রহিমের আপত্তি রয়েছে, সেটি নাকি তিনি বোর্ডকে আগেই জানিয়েছিলেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ