কুমিল্লার হয়ে খেলবেন আন্দ্রে রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৫, ২০:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০৪:১৩

Rasel সোমবার বরিশাল বুলসের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বে আরও ২টি ম্যাচ রয়েছে কুমিল্লার। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স যদি ফাইনাল খেলে সেক্ষেত্রে আরও ২টি কিংবা ৩টি ম্যাচ খেলতে হবে।
কুমিল্লার হয়ে ফাইনাল ম্যাচটি ছাড়া বাকি ম্যাচগুলোতে অংশ নেবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা আন্দ্রে রাসেল। তিনি ১২ তারিখের ম্যাচ খেলেই দেশের বিমান ধরবেন। সেক্ষেত্রে ফাইনালে উঠলেও তাকে পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের সঙ্গে। ওই ম্যাচেই মাঠে নামবেন রাসেল। ইতিমধ্যেই তিনি ঢাকায় চলে এসেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মিডিয়া ম্যানেজার খান নয়ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এরপর খেলবেন ১০ ডিসেম্বর সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচও। এরপর সেমিফাইনাল খেললেও ফাইনালে তাকে পাচ্ছে না কুমিল্লা। যদিও ফাইনাল কেন খেলবেন না এই বিষয়ে জানা যায়নি কিছুই।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক