এ মাসেই জিম্বাবুয়েকে টেস্টে ফেরাচ্ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ২১:৪৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:৫০

এ মাসেই জিম্বাবুয়েকে টেস্টে ফেরাচ্ছে শ্রীলঙ্কা এক বছর পরই আবার টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। চলতি জানুয়ারিতেই তারা শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে ঘরের মাঠ হারারেতে। 

দুর্নীতি ও নির্বাচনে নিয়ম ভঙ্গ করায় গত জুনে জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) নিষিদ্ধ করেছিল দেশটির স্পোর্টস অ্যান্ড রিসার্চ কমিশন (এসআরসি)। এরপর জুলাইয়ে তারা নিষেধাজ্ঞা পায় আইসিসির কাছ থেকে। ক্রিকেট বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের অভিযোগে আইসিসির কোনও ইভেন্টে তাদের অংশ নেওয়া বন্ধ হয়ে যায় এবং কোনও অনুদানও পায়নি।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে তারা সেপ্টেম্বরে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে যায় বাংলাদেশে এসে। অক্টোবরে আইসিসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে  তুলে নেওয়া হয় নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হওয়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে, ফিরছে টেস্ট দিয়ে। ২০১৮ সালের নভেম্বরে সর্বশেষ টেস্ট তারা খেলেছিল বাংলাদেশেই। এক বছরেরও বেশি সময় পর আবার লাল বলের ক্রিকেট তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম টেস্ট শুরু ১৯ জানুয়ারি, দ্বিতীয় টেস্ট ২৭ জানুয়ারি, ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব।

নতুন শুরুটা টেস্ট দিয়ে হওয়ায় উচ্ছ্বসিত কোচ লালচাঁদ রাজপুত, ‘আমাদের জন্য এটা নতুন শুরু, নতুন অধ্যায়। বড় দৈর্ঘ্য দিয়ে এই শুরুটা হচ্ছে বলে ভালো লাগছে, কারণ টেস্টই সবসময় খেলোয়াড়দের সেরাটা বের করে আনে।’

২০১৬ সালের অক্টোবর-নভেম্বর শেষবার জিম্বাবুয়ে সফর করে শ্রীলঙ্কা, দুই ম্যাচের সিরিজও জিতেছিল সফরকারীরা।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম