পাকিস্তানে যেতে চান না মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ২২:৫৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:৫৭

পাকিস্তানে যেতে চান না মুশফিক পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সকলের মতামতকে প্রাধান্য দেবে বিসিবি, শুরু থেকে এমনই অবস্থান ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বুধবার তাই  ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বোর্ড সভাপতি। সেই আলোচনার পরই জানা গেলো মুশফিকুর রহিম পাকিস্তানে যেতে আগ্রহী নন। দলের অন্য ক্রিকেটারদের বেশিরভাগ সংক্ষিপ্ত সফর হলে যেতে সমস্যা নেই বলে জানিয়েছেন। কিন্তু মুশফিকই একমাত্র ক্রিকেটার যিনি সংক্ষিপ্ত সফরেও পাকিস্তানে যেতে চান না।

শুরু থেকেই পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের ওপর মনস্তাত্ত্বিক চাপ দিয়ে আসছে। কিন্তু বিসিবি তিনটি টি-টোয়েন্টি খেলার পক্ষেই অনঢ় অবস্থানে থাকে। পরে যদিও বলেছিল, আগে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসে টেস্টের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবে। কিন্তু আজ বুধবার টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান। এই প্রস্তাব ভেবে দেখে বৃহস্পতিবার সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিসিবি।

বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের খেলা চলাকালীন পাকিস্তান সফরের ব্যাপারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে জরুরি সভায় বসে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জানতে চান খেলোয়াড়দের মত। তাতে সবাই আগের অবস্থানই নতুন করে জানিয়েছেন। বিসিবি সভাপতি জানান, এই সফরের ব্যাপারে শুরু থেকেই অনাগ্রহ ছিল মুশফিকের, বাকিরাও যেতে চান খুব অল্প সময়ের জন্য,  ‘মুশফিক প্রথম থেকেই আগ্রহ প্রকাশ করেনি যাওয়ার ব্যাপারে। অন্য যাদের সঙ্গে কথা হয়েছে তারাও অল্প সময়ের জন্য যেতে আগ্রহী। এ ছাড়া কোচ তো বেশিরভাগই যাবে না। প্রধান কোচ (রাসেল ডমিঙ্গো) বলেছেন যাবেন। তবে তিনিও শুধু সংক্ষিপ্ত সফরের কথা বলেছেন।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম