আমি হলে পাকিস্তানে যেতাম: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ১৯:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৯:২২

সংবাদ সম্মেলনে মাশরাফি পাকিস্তান সফরে বাংলাদেশের খেলার কথা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি। যদিও এই সফর নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা। জানা গেছে, দলের অনেক সিনিয়র ক্রিকেটার ‘সংক্ষিপ্ত সফরে’ যেতে আগ্রহী হলেও মুশফিক শুরু থেকেই অনাগ্রহী। ওয়ানডে অধিনায়ক মাশরাফি কিন্তু বলছেন, তিনি খেলার মধ্যে থাকলে পাকিস্তান সফরে যেতেন!

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মাশরাফি। মূলত জাতীয় দলের ৫০ ওভারের ম্যাচ না থাকায় তিনি মাঠের বাইরে। পাকিস্তান সফর হলেও তাই মাশরাফির যাওয়ার কোনও সুযোগ নেই। কেননা তিনি টেস্ট ও টি-টোয়েন্টি খেলেন না। আজ (শুক্রবার) ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে তবুও তাকে পড়তে হলো পাকিস্তান সফর ইস্যুর সামনে।

যেখানে ব্যক্তিগত জায়গা থেকে সমর্থনই জানিয়েছেন তিনি পাকিস্তান সফরকে, ‘সত্যিই যদি জানতে চান, তাহলে আমি বলব, আমি (পাকিস্তানে) যেতাম। অবশ্যই পরিবারের সঙ্গে কথা বলতাম। জানি না পরিবার কী বলতো। কারণ এ নিয়ে প্রথম আলোচনা হচ্ছে। পরিবার আপত্তি না করলে আমি অবশ্যই যেতাম।’

অবশ্য একই সঙ্গে যারা যেতে ইচ্ছুক নন, তাদের প্রতি পূর্ণ সম্মান দেখাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমি যেতাম বলে এই নয় যে, যারা যেতে চাচ্ছে না, তারা ভুল। অবশ্যই খেলার থেকে জীবন সবার আগে। ব্যক্তিগত জীবন সবার আগে। যে যেটা সিদ্ধান্ত দেবে, তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ঠিক আছে।’

প্রসঙ্গত, পাকিস্তান সফর নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে আছে বিসিবি ও পিসিবি। বিসিবি চাইছে, প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলে পরিস্থিতি বিবেচনা করে টেস্ট সিরিজ খেলতে। অন্যদিকে পিসিবি চাইছে টি-টোয়েন্টি সিরিজ বাদ দিয়ে টেস্ট খেলতে। এখন পর্যন্ত দুপক্ষই নিজেদের দাবিতে অনড়।

/আরআই/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম