৭৩ ম্যাচ পর স্যামসনের দ্বিতীয়

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ২২:১৫আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২২:১৬

অনেকদিন পর সুযোগ পেলেন কেরালা থেকে উঠে আসা এই উইকেটকিপার-ব্যাটসম্যান আর মাত্র ৭ ম্যাচ হলেই একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে ফেলতেন সঞ্জু স্যামসন। একটি টি-টোয়েন্টি খেলে পরেরটিতে মাঠে নামতে সবচেয়ে বেশি অপেক্ষায় থাকতে হয়েছে জো ডেনলিকে, ৭৯টি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে স্যামসন খেলতে নামলেন ৭৩টি টি-টোয়েন্টি ম্যাচ পর। এই তালিকায় ভারতীয়দের মধ্যে তিনিই সবার ওপরে।

মহেন্দ্র সিং ধোনি অনেকদিন দলের বাইরে। কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না জানা নেই। ধোনির উত্তরসূরি হিসেবে ঋষভ পন্তকে গড়ে তুলতে চেষ্টা করছে ভারত। সেই চেষ্টা কতটা সফল সময়ই বলে দেবে। কিন্তু পন্ত দলের প্রত্যাশা পূরণে আপাতত ব্যর্থ। উইকেটের পেছনে নড়বড়ে, রানও পাচ্ছেন না। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পন্তকে বাদ দিয়ে স্যামসনকে নিয়েছে কোহলির দল।

২০১৫ সালের জুলাইয়ে হারারেতে টি-টোয়েন্টি অভিষেক স্যামসনের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ২৪ বলে ১৯ করার পর বাদ পড়েন দল থেকে। সেই থেকে শুরু অপেক্ষার। গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও একাদশে সুযোগ হয়নি। অবশেষে আজ খেলতে নামলেন।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরুটা করেছেন চমৎকার, মুখোমুখি হওয়া প্রথম বলে লক্ষ্মণ সান্দাকানকে লং অফ দিয়ে ছক্কা মেরে। সেটি ছিল ওভারের শেষ বল। ওয়ানিন্দু হাসারাঙ্গার পরের ওভারের প্রথম দুই বল ছিলেন নন-স্ট্রাইক প্রান্তে। কিন্তু তৃতীয় বলে গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডাব্লিউ হয়ে গেছেন স্যামসন। তিনে ব্যাট করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। এই ‘অপরাধে’ আবার না বাদ পড়েন কেরালা থেকে উঠে আসা উইকেটকিপার-ব্যাটসম্যান।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক