শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২০, ২২:৫৭আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২৩:০১

শেষ টি-টোয়েন্টিতেও সহজে জিতেছে ভারত প্রথম টি-টোয়েন্টিতে টস হলেও বৃষ্টি একটি বলও হতে দেয়নি। সেদিন খেলা হলে হয়তো হোয়াইটওয়াশের তৃপ্তি পেতো ভারত। দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জেতার পর আজ শেষ টি-টোয়েন্টিও কোহলির দল জিতেছে অতি সহজে, ৭৮ রানে। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারতো তাদের জন্য!

পুনের মাঠে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছে ভারত। মাত্র ৬৫ বলে ৯৭ রানের জুটি গড়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। তবে ৩৬ বলে ৫২ করে ধাওয়ান ফিরে যাওয়ার পর হঠাৎই ধস নামে ভারতের ইনিংসে। টসজয়ী শ্রীলঙ্কা ১২ বলের ব্যবধানে একে একে ফিরিয়ে দেয় সঞ্জু স্যামসন, রাহুল ও শ্রেয়াস আইয়ারকে । ধাওয়ানের মতো রাহুলও আউট হয়েছেন ফিফটি করে, ৩৬ বলেই করেছেন ৫৪ ।

ভারতকে অবশ্য রানের জন্য ভাবতে হয়নি। প্রথমে অধিনায়ক বিরাট কোহলি (১৭ বলে ২৬) আর শেষ দিকে শার্দূল ঠাকুরের ছোট্ট ঝড় (৮ বলে অপরাজিত ২২) স্বাগতিক দলকে এনে দিয়েছে বড় সংগ্রহ।

২০২ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা শুরু থেকেই উইকেট হারিয়েছে। প্রথম চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ২৬ রানে ৪ উইকেট হারানোর পর ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথুজের ৬৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। ২০ বলে ৩১ করা ম্যাথুজকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর।

এরপর একাই লড়াই করেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। কিন্তু ফিফটির (৩৬ বলে ৫৭) তৃপ্তি ছাড়া আর কিছু পাননি। শ্রীলঙ্কা অলআউট হয়ে গেছে ১২৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২০১/৬ (রাহুল ৫৪, ধাওয়ান ৫২, স্যামসন ৬, মনীশ ৩১*, শ্রেয়স ৪, কোহলি ২৬, সুন্দর ০, শার্দূল ২২*; সান্দাকান ৩/৩৫, হাসারাঙ্গা ১/২৭, কুমারা ১/৪৬)

শ্রীলঙ্কা: ১৫.৫ ওভারে ১২৩ (গুনাতিলাকা ১, আভিস্কা ফার্নান্দো ৯, কুশল পেরেরা ৭, ওশাডা ফার্নান্দো ২, ম্যাথুজ ৩১, ধনাঞ্জয়া ৫৭, শানাকা ৯, হাসারাঙ্গা ০, সান্দাকান ১, মালিঙ্গা ০, কুমারা ১*; সাইনি ৩/২৮, শার্দূল ২/১৯, সুন্দর ২/৩৭, বুমরা ১/৫)

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম