লিটন-মালিকে রাজশাহীর জয়

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ১৭:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৭:৫৬

৪৮ বলে ৭৫ রান করে রাজশাহী রয়্যালসের জয়ের নায়ক লিটন শেষ প্রান্তে এসে দারুণ লড়াই বিপিএলে। লড়াইটা শীর্ষস্থান নিয়ে। আজ লিগ পর্বের শেষদিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রাজশাহী রয়্যালসের ৮ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের নাটকীয় অবস্থা।

১২টি করে ম্যাচ খেলে দুদলেরই ১৬ পয়েন্ট। তবে নেট রানরেটে চট্টগ্রামের (+০.১২৯) চেয়ে এগিয়ে আছে রাজশাহী (+০.৪২)। একটি ম্যাচ কম খেলে খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুনের পয়েন্ট ১৪। পরের ম্যাচে মুখোমুখি হবে এ দুটি দল। বিজয়ী দল শীর্ষে থেকে প্লে-অফ খেলার সুযোগ পাবে। কারণ খুলনা (+০.৮৯৯) ও ঢাকা (+০.৭০১) নেট রানরেটে রাজশাহীর চেয়ে এগিয়ে আছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহীকে সহজ জয় এনে দিয়েছেন লিটন দাস, আফিফ হোসেন ও শোয়েব মালিক। ১৫৬ রানের লক্ষ্যে নেমে লিটন খেলেছেন ৪৮ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস। ৬২ বলে ৮৮ রানের উদ্বোধনী জুটিতে ম্যান অব দ্য ম্যাচের সঙ্গী আফিফের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩২। তিনে নামা শোয়েব মালিকও (২৫ বলে অপরাজিত ৪৩) জ্বলে ওঠায় ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে রাজশাহী।

টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৫ রান।  মাহমুদউল্লাহর ব্যাটে এসেছে ৩৩ বলে অপরাজিত ৪৮ রানের অধিনায়কোচিত ইনিংস। দলকে দেড়শ’র ওপরে নিয়ে যেতে নুরুল হাসানের (১৭ বলে ৩০) অবদানও কম নয়। আগের ম্যাচের মতো আজও ২৩ রান করে আউট হয়েছেন ক্রিস গেইল।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম