মিসবাহ-ওয়াকারও চারদিনের টেস্টের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ১৯:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৫২

মিসবাহ উল হক ২০২৩ সাল থেকে টেস্টের দৈর্ঘ্য কমিয়ে চারদিনে আনার পরিকল্পনা করছে আইসিসি। এই পরিকল্পনা প্রকাশ হওয়ার পর থেকেই পক্ষে-বিপক্ষে চলছে বিতর্ক। এ নিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান ক্রিকেটার-কোচরা কথা বললেও নীরব ছিল পাকিস্তান। আজ শনিবার ক্রিকইনফোর কাছে পাকিস্তানি কোচ মিসবাহ-উল-হক জানালেন চারদিনের টেস্ট ক্রিকেট ধারণার ভক্ত নয় পাকিস্তান। মিসবাহর সঙ্গে পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনিসও এর বিরুদ্ধে।

ধারণা করা হচ্ছে, দেশের মাটিতে ম্যাচ আয়োজন করা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই  চারদিনের টেস্টের বিরুদ্ধে পাকিস্তান। তাদের ক্রিকেট মৌসুমে একটু আগেই দিনের আলো কমতে থাকে। ২০০৯ সালে দেশটি থেকে ক্রিকেট নির্বাসিত হওয়ার আগের অভিজ্ঞতা সেটাই বলে। পাকিস্তানে টেস্ট ম্যাচে এক দিনে নির্ধারিত ৯০ ওভার শেষ করতেই কষ্ট হয়ে যায়। তাতে তৎকালীন পিসিবি প্রেসিডেন্ট শাহরিয়ার খান আইসিসির কাছে ছয়দিনের টেস্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। সাবেক আইসিসি প্রধান নির্বাহী ম্যালকম স্পিডও বলেছিলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হবে।

মিসবাহকেও ভাবাচ্ছে এ বিষয়টি, ‘চারদিনের টেস্ট কীভাবে হবে, এ মুহূর্তে এটা নিয়ে স্পষ্ট কোনও ধারণা কেউ দেয়নি। এক দিনে কী ৯০ ওভার খেলা হবে নাকি ৯৬ ওভারের? পঞ্চম দিনের খেলা পুষিয়ে নিতে হয়তো ১১০ ওভারও হতে পারে। এশিয়ার কন্ডিশনের দিকে তাকান, বিশেষ করে পাকিস্তানে। আমরা কদাচিৎ একদিনে ৯০ ওভার বল করতে পারি।’

পাকিস্তানের সাবেক অধিনায়কের ব্যাখ্যা, ‘এখানে ক্রিকেট মৌসুম শুরু হয় শীতকালে। ওই সময় দিন ছোট থাকে, ৯০ ওভার বল করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় না। প্রায় সময়ই আমরা দিনে ১০ থেকে ১৫ ওভার হারাই। ৩৬০ ওভারের হিসেবে চারদিনের টেস্টেও যদি একই অবস্থা হয়, তাহলে ম্যাচ হবে সাড়ে তিনদিনের।’

ওয়াকার ইউনিস এতে ম্যাচে ফল দেখার দেখার সম্ভাবনা কমে যাবে বলে মনে করেন পাকিস্তানের কোচ ও নির্বাচক, ‘তেমনটা হলে অনেক দলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এমনকি কেউ যদি এক ম্যাচে অল্প ব্যবধানেও পিছিয়ে থাকে, তারপরও ম্যাচ হবে ড্র। ফলের হার এখনই কমে গেছে, তখন আরও খারাপের দিকে যাবে এবং ভক্তদের আগ্রহ তলানিতে গিয়ে ঠেকবে। তারা ফল চায়। পাঁচদিনের ম্যাচের মাঝখানে যদি বৃষ্টিও আসে, তারপরও ফলের চেষ্টা করার যথেষ্ট সময় পাওয়া যায়।’

চারদিনের টেস্ট খেলোয়াড়দের চাপ কমালেও মিসবাহর দৃষ্টিতে ফাস্ট বোলারদের চোটের ঝুঁকি কমবে না, ‘আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পাঁচদিনের টেস্ট পুষিয়ে নিতে চারদিনের ম্যাচে যদি ওভার বাড়ানো হয়, তাহলে সেটা খুব কঠিন হয়ে পড়বে। দলে ১১ জন খেলোয়াড়কেই পাবেন আপনি। বেশিরভাগ দলই চারজন বোলারকে নিয়ে খেলে। কিন্তু পাঁচজনও যদি নেয়, তাও তো একদিনে ফাস্ট বোলারকে ১৬ থেকে ১৭ ওভার বল করতে হবে, সর্বোচ্চ ২০ ওভার কিংবা তারও বেশি! তখন চোটের ঝুঁকি আরও বেড়ে যাবে এবং বোলিংয়ের মান নিচে নামবে।’

টেস্ট যেমন আছে, তেমনই থাকা উচিত মনে করেন ওয়াকার, ‘এই ফরম্যাটের দৈর্ঘ্যে কোনও বদল দেখতে চাই না আমি। একে যদি চারদিনে আনা হয়, তাহলে এর মান কমে যাবে। পাঁচদিনের টেস্টের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। আর পঞ্চম দিনেই সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়ায় টেস্ট। অনেক ম্যাচ তিন বা চারদিনে শেষ হয়, সেটা পিচের কারণে। পাঁচদিনের টেস্ট বিশেষ কিছু এবং এভাবেই রাখা উচিত। ওয়ানডে ক্রিকেট নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু টেস্ট ক্রিকেটকে তার মতো করে থাকতে দেওয়া উচিত।’

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম