শান্তর ‘অশান্ত’ ব্যাটে শীর্ষে খুলনা

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ২২:৩৫আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২২:৫৮

শান্তর সেঞ্চুরি উদযাপন প্রথমে ঝড় তুললেও সেঞ্চুরি পাননি মুমিনুল হক। তবে নাজমুল হোসেন শান্তকে সেই হতাশায় পুড়তে হয়নি। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জয় এনে দিয়েছেন বাঁহাতি ওপেনার। ‘হাই স্কোরিং’ ম্যাচে ঢাকা প্লাটুনকে ৮ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষস্থান নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।

সোমবার প্রথম কোয়ালিফায়ারে খুলনার প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। সেদিনই এলিমিনেটর ম্যাচে ঢাকা খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০৬ রানের বিশাল লক্ষ্যে নামা খুলনার জয়ের ভিত গড়ে দিয়েছে শান্ত আর মেহেদী হাসান মিরাজের ৪১ বলে ৭০ রানের উদ্বোধনী জুটি। মিরাজ ২৫ বলে ৪৫ করে ফিরে এলেও শান্ত থামেননি। এবারের বিপিএলে প্রথম বাংলাদেশি এবং সব মিলিয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন সেঞ্চুরি। ৫৭ বলে অপরাজিত ১১৫ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। এই টুর্নামেন্টে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। শান্ত আর অধিনায়ক মুশফিকুর রহিম (অপরাজিত ১৮) ১১ বল হাতে রেখে জয় এনে দিয়েছেন দলকে।

এর আগে মুমিনুল আর মেহেদী হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঢাকা পেয়েছে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ। চতুর্থ উইকেটে মাত্র ৮০ বলে ১৫৩ রানের জুটি গড়েছেন দুজনে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল ৫৯ বলে ৯১ করে ফিরে এলেও মেহেদী ৩৬ বলে ৬৮ করে অপরাজিত ছিলেন। কিন্তু তাদের এমন ব্যাটিং কাজে আসেনি ঢাকা প্লাটুনের।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম