বিপিএল মানেই বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ২২:৪১আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:৪২

বিপিএল মানেই বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর নামে এবার চলছে বিশেষ বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাদ দিয়ে বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে এই বিপিএলের আয়োজন। আগামী বছর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো ফিরবে, তবে একটি বিষয় অপরিবর্তিত থাকবে। রবিবার বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, বিপিএল এখন থেকে বঙ্গবন্ধুর নামেই মাঠে গড়াবে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর নামে বিশেষ বিপিএল আয়োজন করা হয়েছে। আমরা আলোচনা করেছি এখন থেকে প্রতিটি বিপিএল বঙ্গবন্ধুর নামেই অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ হিসেবে এর নামকরণ  হবে। এবার যেমনটি হয়েছে।’

এদিকে বঙ্গবন্ধু বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত বিসিবি প্রধান, ‘এবারের আসরের প্রতিটি দলই ছিলো ব্যালান্সড। শেষ পর্যন্ত বোঝা যায়নি কে প্রথম, দ্বিতীয় হবে। এ ছাড়া স্থানীয় ক্রিকেটাররা যেভাবে পারফরম্যান্স করেছে, সেটাও দারুণ। এখন তো দল নির্বাচন করতেই আমাদের কষ্ট হয়ে যাবে! আফিফ, মেহেদী, ইমরুল, লিটন, তামিম, শান্ত সবাই ওপেনিংয়ে দুর্দান্ত খে্লেছে। সব মিলিয়ে তাই নির্বাচকদের কঠিন পরীক্ষায় পড়তে হবে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম