আমিরের তোপে ফাইনালে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ২২:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২২:৫১

দুর্দান্ত ক্যাচ নেওয়ার পর খুলনার রাইলি রুশোর উল্লাস মোহাম্মদ আমির একাই গুঁড়িয়ে দিলেন রাজশাহী রয়্যালসকে। বিপিএলের সেরা বোলিং ফিগার গড়ে পাকিস্তানি পেসারের শিকার ৬ উইকেট! তাই ৩ উইকেটে ১৫৮ রানের পুঁজি নিয়েও সহজ জয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে পৌঁছে গেছে খুলনা টাইগার্স। আজ (সোমবার) প্রথম কোয়ালিফায়ারে শেষ বলে রাজশাহীকে ১৩১ রানে অলআউট করে মুশফিকের খুলনা জিতেছে ২৭ রানে।

হারলেও রাজশাহীর ফাইনাল খেলার সুযোগ শেষ হয়ে যায়নি। এলিমিনেটর জয়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। বুধবারের এই ম্যাচ জয়ীর বিপক্ষেই ফাইনালে মুখোমুখি হবে খুলনা।

রাজশাহী পুরো ২০ ওভার ব্যাট করলেও হার দেখে নিয়েছিল অনেক আগেই। বলতে গেলে নিজেদের  ইনিংসের শুরুতেই জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল, যখন ৩৩ রান তুলতে আন্দ্রে রাসেলরা হারায় ৬ উইকেট। যার চারটিই ছিল আমিরের। পাকিস্তানি পেসারের তোপে পুরোপুরি ব্যর্থ লিটন দাস (২), আফিফ হোসেন (১১), অলক কাপালি (০) ও রাসেল (০)। ওই জায়গা থেকেও রাজশাহীর রান ১৩১ পর্যন্ত গিয়েছে শোয়েব মালিকের নৈপুণ্যে। পাকিস্তানি ব্যাটসম্যান ওয়ান ডাউনে নেমে ৫০ বলে করেন ৮০ রান।

আমিরের শিকার হয়ে থামতে হয় মালিককে। তাইজুল ইসলামকে আউট করে ৫ উইকেট পূরণ করা আমিরের ষষ্ঠ শিকার তার জাতীয় দলের এই সতীর্থ। দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ম্যাচসেরার পুরস্কার জেতা ‍আমিরের ৬ উইকেট এখন বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার। আগেরটি ছিল আরেক পকিস্তানি পেসার মোহাম্মদ সামির ৬ রানে ৫ উইকেট।

খুলনার জয়টা যখন প্রায় নিশ্চিত, সে সময় বোলিংয়ে এসে মিরাজ ১ ওভারে ২ উইকেট তুলে নিয়ে আনুষ্ঠানিকতা সারেন। আর একটি করে উইকেট পেয়েছেন রবি ফ্রাইলিঙ্ক ও শহীদুল ইসলাম।

এর আগে রাজশাহীর বোলিংও ছিল দারুণ। ১৫ রানের মধ্যে তারা তুলে নেয় খুলনার মেহেদী হাসান মিরাজ (৮) ও রাইলি রুশোর (০) উইকেট। উইকেট সংখ্যাটা ৩-ও হতে পারতো, কিন্তু মালিকের ‘নো বলে’ বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। সুযোগ পেয়ে শান্ত খেলেন অপরাজিত ৭৮ রানের ঝলমলে ইনিংস। আগের ম্যাচে অপরাজিত ১১৫ রানে চলতি বিপিএলের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি। আজকের ৫৭ বলের ইনিংসটি সাজান ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায়।

শামসুর রহমান অবদান রাখেন ৩১ বলে ৩২ রান করে। মুশফিকুর রহিম ভালো শুরু পেলেও হ্যামস্ট্রিংয়ে টান খেয়ে রিটায়ার্ড হার্ট হতে হয়, তার আগে ১৬ বলে করেন অপরাজিত ২১ রান। নাজিবউল্লাহ জাদরানের ৫ বলে অপরাজিত ১২ রানের গুরুত্বও কম নয়।

বল হাতে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ ইরফান। রাজশাহীর এই পেসার ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। খুলনার হারানো অন্য উইকেটটি রবি বোপারার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম