হাথুরুসিংহের চুক্তি বাতিল করছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ২২:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২২:১৩

চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের সম্পর্ক ঝুলেছিল অনেকদিন। অবশেষে দুই পক্ষের টানাপোড়েন শেষ হতে চলেছে। চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। অবশ্য ক্ষতিপূরণ হিসেবে হাথুরুসিংহেকে ৫০ লাখ ডলার দিতে হতে পারে।

গত আগস্টে হাথুরুসিংহেকে কোচের পদ থেকে সরিয়ে জেরোম জয়ারত্নেকে অন্তর্বর্তী কোচ করা হয়। চারমাস পর ডিসেম্বরে কোচ করা হয় দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে। কাগজে-কলমে এসএলসির সঙ্গে এখনও  থাকলেও হাথুরুসিংহে আসলে ‘নিস্ক্রিয়’। এই ভূমিকায় স্বস্তিতে থাকতে না পেরে এ মাসের শুরুতে অর্ধকোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে বোর্ডের কাছে চিঠি পাঠান বাংলাদেশের সাবেক কোচ। বেশ কিছু দাবি জানিয়ে  আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থও হন।

শেষ পর্যন্ত হাথুরুসিংহের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। তার সঙ্গে এ বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল। তাই বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে শ্রীলঙ্কান বোর্ডকে। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘গত শুক্রবার সর্বশেষ নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, চুক্তি বাতিল করা হবে। আমার ঠিক মনে নেই কবে থেকে তাকে (হাথুরুসিংহে) বেতন দেওয়া বন্ধ করেছি। যতদূর মনে পড়ে, গত বছরের অক্টোবরের দিকে।’

হাথুরুসিংহের চিঠি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছ থেকে পাওয়ার পরই বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। ডি সিলভা জানিয়েছেন, ক্রীড়া আদালতের প্রক্রিয়া মানতে তারা বাধ্য।

শুধু মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি বাতিলই নয়, আন্তর্জাতিক কোচ হিসেবে সম্মানহানির জন্যও ক্ষতিপূরণ চেয়েছেন হাথুরুসিংহে। আইনি লড়াইয়ের শুরুতে তিনি শ্রীলঙ্কায় থাকলেও বেতন বন্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে ফিরে যান।

গত পাঁচ বছরে তৃতীয় শ্রীলঙ্কান কোচ হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই হাথুরুসিংহের চুক্তি বাতিল হচ্ছে। ২০১৫ ও ২০১৭ সালে এমন অভিজ্ঞতা হয়েছিল মারভান আতাপাত্তু ও গ্রাহাম ফোর্ডের। এর আগে ২০১৩ সালে চুক্তি বাতিল করায় জিওফ মার্শকেও বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় শ্রীলঙ্কার বোর্ডকে।

/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম