ক্রিকেট কূটনীতিতে হার কীভাবে, প্রশ্ন নাজমুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:১০

ক্রিকেট কূটনীতিতে হার কীভাবে, প্রশ্ন নাজমুলের পাকিস্তান সফর নিয়ে আর কোনও অনিশ্চয়তা নেই। মঙ্গলবার দুবাইতে আইসিসির সভায় পাকিস্তান সফরসূচিও চূড়ান্ত হয়ে গেছে। আগামী তিন মাসে তিন দফায় পাকিস্তানে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। অথচ দুবাই যাওয়ার আগে বিসিবি প্রধান নাজমুল হাসান স্পষ্ট করেই বলেছিলেন সরকারি অনুমতি না মেলায় ৭ দিনের বেশি পাকিস্তানে থাকা সম্ভব নয়। ফলে টি-টোয়েন্টি সিরিজের বাইরে অন্য কিছু খেলা সম্ভব নয়।

কিন্তু ঘোষিত সূচি দেখাচ্ছে, বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তো খেলছেই, খেলবে দুটি টেস্ট এবং বাড়তি একটি ওয়ানডে ম্যাচ। চারদিকে তাই আলোচনা চলছে, ক্রিকেট কূটনীতিতে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ।

দুবাইয়ে আইসিসির সভা শেষ করে আজ বুধবার দুপুরে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ক্রিকেটে কূটনীতিতে হার, এমন আলোচনায় বিস্মিত তিনি। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ক্রিকেট কূটনীতিতে হার! এটা কেন বলা হচ্ছে কোনও কারণই আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না। আমার কাছে অদ্ভুত লাগছে। আমরা প্রথম থেকে যেটা বলেছি সেটাই তো  হয়েছে।’

সরকার ৭ দিনের বেশি পাকিস্তানে থাকার অনুমতি দেয়নি বলে ওভাবেই সফরটি সাজানো হয়েছে বলে দাবি করেছেন নাজমুল, ‘সরকার থেকে যে বিষয়টা বলা আছে, আমরা যেরকম আগে থেকে বলেছি ওইরকমই  হয়েছে। বলা হয়েছে, প্রথমে টি-টোয়েন্টি খেলে আসবে। তারপর অবস্থা বিবেচনা করে পরবর্তী সময়ে গিয়ে টেস্টগুলো খেলে আসবে। আমরা এখনও সেই ধারাতেই আছি।’

হুট করে কেন একটি ওয়ানডে যোগ হলো, এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সঙ্গে খেলার আগে একটা প্রস্তুতি ম্যাচ দরকার। আমাদের কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে হলে প্রস্তুতিটা ভালো হয়।’

প্রসঙ্গত, প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দ্বিতীয় ধাপের সফরে হবে একটি টেস্ট। ৭ থেকে ১১ এপ্রিল পাঁচ দিনের ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুই দিন পর নামবে দ্বিতীয় টেস্টে।

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম