পন্তের মাথায় আঘাত, দ্বিতীয় ম্যাচে নেই

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ১৮:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:৫৩

কামিন্সের এই বলেই মাথায় আঘাত পেয়েছেন ঋষভ পন্ত মুম্বাইয়ে ১০ উইকেটের লজ্জার হারেই শেষ হয়নি ভারতের দুর্ভোগ। ঋষভ পন্তের চোট তাদের কাছে আরেকটি ধাক্কা। মাথায় আঘাত পেয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

৪৪তম ওভারে প্যাট কামিন্সের খাটো লেংথের বল পুল করতে চেয়েছিলেন পন্ত। কিন্তু পারেননি, ‘টপ এজ’ নিয়ে হেলমেটে লেগে বল চলে যায় পয়েন্টে থাকা অ্যাশটন টার্নারের হাতে।

২৮ রান করে ফিরে আসা পন্ত অস্ট্রেলিয়ার ইনিংসে গ্লাভস হাতে নামতে পারেননি। উইকেটকিপার ছিলেন লোকেশ রাহুল।

মাথায় আঘাতের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে পন্তকে। শুক্রবার রাজকোটে তার দ্বিতীয় ওয়ানডে খেলার সম্ভাবনা শেষ। বুধবার বিসিসিআই’র একটি সূত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘আজ রাজকোটে যেতে পারছেন না ঋষভ পন্ত। দলের সঙ্গে পরে যোগ দেবেন। সাধারণত মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়কে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।’

রবিবার বেঙ্গালুরুতে পন্ত শেষ ওয়ানডে খেলতে পারবেন কিনা জানাতে পারেনি ওই সূত্র।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম