তিন বছর পর কিউই দলে হামিশ বেনেট

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১৩:৪১আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৩:৪৬

হামিশ বেনেট চোটে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। তাদের অনুপস্থিতিতে তিন বছর পর প্রথমবার দলে জায়গা মিললো হামিশ বেনেটের। আগামী ২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ৫ ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্বে ফিরেছেন কেন উইলিয়ামসন।

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের পর আর নিউজিল্যান্ডের জার্সি পরা হয়নি ৩২ বছর বয়সী বেনেটের। একটি টেস্ট ও ১৬ ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে খেলা হয়নি। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে এবার ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ওয়েলিংটনের ডানহাতি পেসার। তাতে পেস আক্রমণে টিম সাউদির সঙ্গে জায়গা হয়ে গেলো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে চোট পান বোল্ট, ফার্গুসন ও হেনরি। তাদের অভাব টের পাওয়া স্বাভাবিক। তবে বেনেটকে নিয়ে আশাবাদী নির্বাচক গ্যাভিন লারসেন, ‘দলে হামিশকে ফিরিয়ে আমরা আনন্দিত। ভারতের বিপক্ষে সিরিজটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার বলে ভালো গতি আছে এবং বাউন্সও। এর সঙ্গে দারুণ বৈচিত্র তাকে চমৎকার টি-টোয়েন্টি বোলারে পরিণত করেছে।’

চোটে নভেম্বরে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া উইলিয়ামসন ফিরেছেন দলে। ব্যাটসম্যান টম ব্রুস ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ভাগাভাগি করে ভারতের বিপক্ষে সিরিজ খেলবেন। প্রথম তিন ম্যাচ খেলবেন ডি গ্র্যান্ডহোম, শেষ দুটি ব্রুস।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্রুস (শেষ ২ ম্যাচ), কলিন ডি গ্র্যান্ডহোম (প্রথম ৩ ম্যাচ), মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, রস টেলর, ব্লেয়ার টিকনার, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের