ডি ভিলিয়ার্স-স্মিথের ভিডিও দেখেই নতুন রাহুল

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ১৮:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:০৬

সংবাদ সম্মেলনে সাফল্যের রহস্য জানাচ্ছেন লোকেশ রাহুল ব্যাটিং অর্ডার বদলে লোকেশ রাহুল যেন আরও ভয়ংকর। রাজকোটের দ্বিতীয় ম্যাচে ভারতের জয়ের পথে ৫২ বলে খেললেন ৮০ রানের ইনিংস। এই সাফল্যের রহস্য কী? ম্যাচসেরার পুরস্কারজয়ী রাহুল জানালেন, এবি ডি ভিলিয়ার্স ও স্টিভেন স্মিথের ব্যাটিং ভিডিও দেখেই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার ধারণা মিলেছে তার।

রহস্যটা উন্মোচন করেছেন তিনি নিজেই, ‘এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়দের ভিডিও দেখেছি। তাদের দেখে আমি আমার খেলা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচের পরিস্থিতি বোঝার জায়গা দিন দিন উন্নতি হচ্ছে আমার।’

দলের প্রয়োজনে যেকোনও পজিশনে খেলতে প্রস্তুত ভারতীয় ব্যাটসম্যান। রাজকোটে ম্যাচসেরার পুরস্কার জেতার পর জানিয়েছেন, ‘এটা দারুণ একটি চ্যালেঞ্জ। ভারতের হয়ে যেকোনও ‍ভূমিকায় খেলতে আমি প্রস্তুত। দলের প্রয়োজনে যেকোনও জায়গায় খেলতে পারব। এটা দলীয় খেলা, স্বাভাবিকভাবেই যে কেউই দলের জন্য এটা করবে।’

নিজেকে অন্যভাবে আবিষ্কারও করছেন রাহুল, ‘ব্যাটিং যে একটি শিল্প, ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাট করে, বোলারদের নতুনভাবে আক্রমণ করে ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মাধ্যমে বিষয়টি খুব ভালোমতো বুঝতে পারছি। কোনোভাবেই চাপ মনে হচ্ছে না, বরং উপভোগ করছি।’

অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের পরাজিত ভারত সমতা ফিরিয়েছে রাজাকোটের ম্যাচে। তাই তিন ম্যাচের সিরিজে আগামীকাল বেঙ্গালুরুর ম্যাচটি রূপ নিয়েছে ‘ফাইনালে’। ভারত পড়েছে মধুর সমস্যায়। ওপেনিংয়ে রোহিত শর্মার জায়গা পাকা। ওদিকে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলও রানে আছেন। তিনজনকেই একাদশে খেলাতে অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেমে দাঁড়ান চার নম্বরে। রাহুল ওয়ান ডাউনে নেমে করেন ৪৭। কিন্তু হেরে যাওয়ায় রাজকোটের দ্বিতীয় ম্যাচে কোহলি আবার ফিরেছেন নিজের তিন নম্বর পজিশনে। রাহুলকে নামতে হয় পাঁচে। সেখানে যেন আরও দুর্দান্ত কর্নাটকি ব্যাটসম্যান।

/কেআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক