‘পাকিস্তানে সিরিজ জেতা অসম্ভব নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ২০:১১আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৫৫

শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে মাহমুদউল্লাহ আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান এখন সবার ওপরে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান নবম। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও উদ্বিগ্ন নন মাহমুদউল্লাহ। গত কয়েকটি সিরিজ এবং বিপিএলে সতীর্থদের পারফরম্যান্সে আশায় বুক বাঁধছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

তিন ম্যাচের সিরিজ খেলতে বুধবার রাতে রওনা হবে বাংলাদেশ দল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ অনুশীলনের পর সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা ৯ নম্বরে, আর ওরা এক নম্বরে। র‌্যাঙ্কিংয়ে ওরা অনেক এগিয়ে। তবে গত কয়েকটি সিরিজ আর বিপিএলে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে ভালো কিছু উপহার দিতে আশাবাদী। ইনশাআল্লাহ্‌ সিরিজ জিতেই দেশে ফিরবো।’

এক নম্বরে থাকলেও ইদানীং পাকিস্তানের পারফরম্যান্স ভালো নয়। টানা ছয়টি টি-টোয়েন্টিতে হেরেছে, অক্টোবরে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ঘরের মাঠে। মাহমুদউল্লাহ অবশ্য এই পরিসংখ্যানকে পাত্তা না দিয়ে খেলায় মনোযোগ দিতে চান, ‘সর্বশেষ কয়েকটা সিরিজে পাকিস্তান খারাপ করেছে, শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। তবু ওরা অনেক শক্তিশালী দল। কতটা ভালো খেলতে পারি সেদিকে চোখ রাখতে হবে আমাদের। শুধু এটা বলতে পারি, দলের সবাই দারুণ ছন্দে আছে। পাকিস্তানে এই ছন্দ ধরে রাখতে পারলে সিরিজ জেতা অসম্ভব নয়।’

আফিফ-নাঈম-হাসান-মেহেদী-নাজমুলদের মতো তরুণরা বিপিএলে ভালো খেলে দলে সুযোগ পেয়েছেন। দল নিয়ে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ, ‘দলে যারা সুযোগ পেয়েছে তাদের নিয়ে আমি খুব খুশি। বিপিএলে সবাই দারুণ পারফর্ম করেছে। দল নিয়ে আমি আত্মবিশ্বাসী।’

দলের অন্য সদস্যদের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে থাকায় তামিম ইকবাল আর মাহমুদউল্লাহর কাঁধে দায়িত্ব একটু বেশিই। অধিনায়ক নিজেও দায়িত্ব সম্পর্কে সচেতন, ‘আমার আর তামিমের ব্যক্তিগত মতামত, পাকিস্তানে আমাদের বাড়তি দায়িত্ব পালন করতে হবে। টপ অর্ডার ব্যাটিংয়ে তামিমের অভিজ্ঞতা দলের কাজে আসবে। আর আমি চেষ্টা করবো ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করার।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম