বিপিএল তৃতীয় আসরের ২৫তম ম্যাচে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ১২২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রানের সংগ্রহ গড়ে ঢাকা। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাকে থাকে ঢাকা। সর্বোচ্চ ৩৮ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। চিটাগংয়ের পক্ষে ৩টি উইকেট নেন মোহাম্মদ আমির ও শফিউল ইসলাম। একটি করে উইকেট নেন বিলওয়াল ভাট্টি ও আসিফ হাসান।
শুরুতে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবাল।
ঢাকার জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেরা চারে থাকতে হলে ঢাকাতে আজকের ম্যাচটি জিততেই হবে। ৭ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে চিটাগং ৮ ম্যাচের ২টি জয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে।
/আরআই/এফআইআর/








