টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১৪:৩১আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:০৯

টস করলেন পাকিস্তান অধিনায়ক বাবর অনেক প্রতীক্ষার পর পাকিস্তান সফরের প্রথম টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে তারা। বাংলাদেশের ভারত সিরিজে খেলা মুশফিকুর রহিম নেই। পাকিস্তান সফরে দলের সঙ্গী হননি তিনি। দলে ফিরেছেন তামিম ইকবাল। পাকিস্তানের আহসান আলী ও হারিস রউফের অভিষেক হচ্ছে। 

সিরিজ শুরুর আগে নিরাপত্তা নিয়ে এত বেশি কথা হয়েছে যে, দুই দলের শক্তিমত্তা নিয়ে আলোচনা কমই হয়েছে। দলীয় পরিসংখ্যানের হিসাব কষলে অবশ্য বাংলাদেশ কিছুটা পিছিয়েই থাকবে। এই মুহূর্তে পাকিস্তান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দল। অন্যদিকে মাহমুদউল্লাহদের অবস্থান ৯ নম্বরে। তাছাড়া দুই দলের মুখোমুখিতেও এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১০ বারের সাক্ষাতে ২ জয়ের বিপরীতে ৮টিতেই হেরেছে বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশকে এগিয়ে রাখতেই হবে। তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ওপেনার হিসেবে বিপিএল খেলেছেন। তাদের মধ্যে দারুণ ফর্মে আছে লিটন, সৌম্য ও নাজমুল। বিপিএলে তামিম রান পেলেও স্ট্রাইকরেট টি-টোয়েন্টি সুলভ ছিল না।

অন্যদিকে পাকিস্তানের  ব্যাটিং লাইনআপে ফর্মে আছেন কেবল বাবর আজম ও শোয়েব মালিক। তাদের সঙ্গে পাকিস্তানের ব্যাটিংয়ের মূল শক্তি হয়ে উঠতে পারে লোয়ার মিডল অর্ডার। ইমাদ ওয়াসিমের মতো বেশ কিছু ব্যাটসম্যান আছেন, যারা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। 

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শাদাব খান, হারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম